তবুও দুঃখজনকভাবে, এখনও একটি শ্রেণি নারীকে নিয়ন্ত্রণ ও প্রাধান্য বিস্তারের মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। মূলত তা��াই অতীতের গণ্ডিবদ্ধ চিন্তাধারায় আবদ্ধ এবং কূপমণ্ডূক মানসিকতার পরিচয় বহন করে।
এখন নারীরা জীবনের সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। এক সময় ছিল, যখন তাঁদের গৃহবন্দি অবস্থায় থেকে পুরুষের মনোরঞ্জন ও পারিবারিক দায়িত্ব পালনের মধ্যেই জীবন সীমাবদ্ধ রাখতে হতো। কিন্তু আজ ��রিস্থিতি পরিবর্তিত হয়েছে। আজ আমরা দেখতে পাই, একজন কন্যার সাফল্যে তাঁর পিতা কতটা গর্ব অনুভব করেন।