আসসালামু আলাইকুম। আজ ২৫ রমাদানের রাত। হাদিসে উল্লেখিত রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে মহিমান্বিত রাত 'লাইলাতুল কদর' খুঁজতে বলা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কাদরের সকল কল্যাণ ও বরকত পাওয়ার তৌফিক দান করেন। আমরা যেন ক্ষমাপ্রাপ্ত হই, মুক্তি পাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“পুণ্য ও সততা সচ্চরিত্রেরই অপর নাম। গুনাহ হলো সেই জিনিস যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং লোকে জেনে ফেলুক তা তুমি অপছন্দ করো।” [মুসলিম]
* রিয়াদুস সালেহীন: ৫৯০
আলোকিত শান্তির বাণী - উদ্ধৃতি
লোকমান (রহ) তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে এ কথাও বলেছিলেনঃ
"বৎস! বিশ্বাস ছাড়া আমল করার সাধ্য হয় না। মানুষ ততটুকুই করে যতটুকু সে বিশ্বাস করে। আমলকারীর বিশ্বাস কম না হওয়া পর্যন্ত সে আমলে ত্রুটি করে না।"
“যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপ��ে আসতে পারে।” — [সূরা বাকারাহ :১৮৬]
"খুব আনন্দের সময়েও দিন ২৪ ঘন্টার হয়, খুব কষ্টের সময়েও দিন ২৪ ঘন্টার হয়। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর পথে চলতে থাকুন। তিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেখাবেন।"
ইবরাহিম আল-হারবি বলেন, “আমি আহমাদকে (আহমাদ ইবনে হাম্বল) বলতে শুনেছি:
“আপনি যদি আকাঙ্ক্ষা করেন আপনি যা ভালোবাসেন তার উপরে যেন আল্লাহ আপনাকে অধিষ্ঠিত রাখেন, তাহলে আল্লাহ যা ভালোবাসেন আপনি তার উপরে অধিষ্ঠিত থাকুন।... https://t.co/5jEurX2uvQ
“যে ভালো কাজের ফলে অন্তরে অহংকার সৃষ্টি হয় তার চাইতে যে পাপের জন্য কোন ব্যক্তি আল্লাহর কাছে তার আত্মাকে ���মর্পিত করে সেটি আল্লাহর কাছে বেশি পছন্দের।”
— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[আল-ফাওয়াইদ, পৃষ্ঠা-৯১]
“আমি সেই মানুষগুলোকে দেখে বিস্মিত হই যারা মৃত্যুকে ভয় পেয়ে তা থেকে রক্ষা পেতে খাবার খায়। অথ�� জাহান্নামের আগুনের ভয়ে তা থেকে রক্ষা পেতে নিজেদেরকে পাপসমূহ থেকে বিরত রাখে না।”
— ইবনে শুবরুমাহ
[সিয়ার আ’লাম আন-নুবালা, ভলিউম ৬, পৃষ্ঠা ৩৪৮]
“আমি ইমাম আশ-শাফিঈর গ্রন্থ ‘রিসালা’ পড়ছি বিগত পঞ্চাশ বছর ধরে এবং আমি এমন একটি বারের কথা স্মরণ করতে পারিনা যখন আমি বইটি খুলে কল্যাণকর নতুন কোন কিছু শিখিনি।”
— ইমাম আল-মুজনি [মৃত্যু – ২৬৪ হিজরি, মিশর]
“আ���্লাহ সুবহানাহু ওয়া তা’আলার রাহমাত বর্ষিত হোক সেই মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেয়ার আগে থেকেই তিনি কথা কম বলেন, কুরআন অধ্যয়ন করেন, অতীতের সময়ের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন... https://t.co/9rlDCBIKWS
“যদি কখনো একজন ভাইকে খারাপ কিছু করতে দেখেন, তখন আপনার উচিত তার দ্বারা এই কাজটি হয়ে যাওয়ার পেছনে একটি কারণ খোঁজা। আপনি যদি যথাযথ কোন কারণ খুঁজে না পান, তাহলে আপনার বলা উচিত ‘সম্ভবত তার কোন কারণ রয়েছে’।”
— ইমাম মুহাম্মাদ ইবনে সিরিন (রাহিমাহুল্লাহ)
আমাদের সামনে স্যাটেলাইট চ্যানেলগুলো, রাস্তার বিলবোর্ডগুলো, পত্রিকা-ম্যাগাজিনগুলো যতই হতাশা প্রচার করুন না কেন, প্রাচূর্যের নেশায় চুর হয়ে যাওয়া ব্যবসায়ীরা যতই ভয়াবহ সমাজ তৈরি করুক না কেন, আত্মিক মুক্তির... https://t.co/M8mbrmEOc9
উমার ইবনুল খাত্তাব (র��দিয়াল্লাহু আনহু) বলেনঃ
“তোমাদের ভালোবাসা যেন নির্বুদ্ধিতায় পরিণত না হয়, তোমাদের ঘৃণা যেন ধ্বংসে পরিণত না হয়।”
তাকে প্রশ্ন করা হলো, “সেটা কীভাবে হয়?”
তিনি উত্তর দিলেন,
“যখন তোমরা ভালোবাসো,... https://t.co/ngrpd8vbcH
“নিছক অভ্যাসের বশে আমি খাই না এবং ঘুমাই না। দিন-রাত যে সময়েই হোক যখন ঘুম আমাকে পরাস্ত করে ফেলে তখন ঘুমাই। এবং যে সময়ই হোক না কেন, যখন আমি বাধ্য হই কেবল তখনই খাই।”
— ইমাম আল-জুওয়াইনি [মৃত্যু হিজরি ৪৭৮, নিশাপুর]
“তিনটি গুণাবলী সবরের (ধৈর্য) অন্তর্ভুক্ত: নিজের দুর্দশার ব্যাপারে কথা না বলা, নিজের কষ্ট (সম্পর্কে কথা না বলা) ��বং নিজের প্রশংসা না করা।”
— ইমাম সুফিয়ান আস-সাওরি
[আল-হিলইয়াহ, ৬/৩৮৯]