ডক্টর পূর্ণেন্দু গিরি রিসার্চ এন্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর পক্ষ থেকে "আস্থা দিদি" প্রকল্পের মধ্য দিয়ে মা-বোনেদের হাতে স্যানেটারি ন্যাপকিন তুলে দেওয়া হল।
এই মহতি উদ্যোগ ও কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানাই এই ইনস্টিটিউটের প্রত্যেকটি সদস্যকে।
ন্যায্য বেতনের দাবিতে কর্ম বিরতিতে বনগাঁ পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা।
বনগাঁর মানুষের স্বার্থে, সাফাই বিভাগের কর্মীদের এই আন্দোলন প্রত্যাহার করার আবেদন করলাম।
রথযাত্রা শুধু একটি উৎসব নয়—এটি বাংলার ঐতিহ্য, বিশ্বাস এবং কোটি মানুষের আবেগের প্রতীক। সেই ঐতিহ্যের পাশে থেকে ৬০টি রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য বড় স্বস্তি।
সরকারি হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীর দৈনিক খাবারের খরচ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। উন্নত স্বাস্থ্য পরিষেবা - পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গীকার।
আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যে নারীমনের গভীর অনুভব, সমাজবাস্তবতা ও মানবিক চেতনার এক অনন্য শিল্পরূপ নির্মাণ করেছেন।
তাঁর কালজয়ী সাহিত্যকীর্তি প্রজন্মের পর প্রজন্ম পাঠকের মননে সমানভাবে প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক হয়ে থাকবে।
তাঁর প্রয়াণ দিবসে জানাই গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।
ভারতের প্রতি বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হচ্ছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ৪৪% প্রবৃদ্ধি এবং বিশ্বের ১১তম বৃহত্তম FDI গন্তব্যে উন্নীত হওয়া প্রমাণ করে-অর্থনৈতিক সংস্কার, স্থিতিশীল নীতি ও উন্নয়নের পথেই এগিয়ে চলেছে নতুন ভারত।
পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নে যুক্ত হলো নতুন সম্ভাবনা। গড়বেতায় ২,৫০০ কোটি টাকার অত্যাধুনিক ইস্পাত কারখানা শিল্প, কর্মসংস্থান ও উৎপাদনে নতুন গতি আনবে। এই বৃহৎ বিনিয়োগ রাজ্যের অর্থনৈতিক বিকাশকে আরও শক্তিশালী ভিত্তি দেবে।
‘বন্দে মাতরম্’ গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, ২৬ জানুয়ারি ও ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করব না-এমন মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জিনিস এখন অতীত ।
জাতীয়তাবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম 'প্রতিষ্ঠা দিবস' ও 'জাতীয় ছাত্র দিবস' উপলক্ষ্যে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা ও জাতীয়তাবাদী অভিনন্দন।