রক্তদান জীবনদান,
রক্তদান বাঁচায় প্রাণ,
রক্তদান নয় ভীতির,
রক্ত দান সম্প্রীতির।
🔴রক্ত দান – জীবন দান 🟡
ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিব���ে এক মানবিক পদক্ষেপ
"মানুষ মানুষের জন্য" — এই চিরন্তন সত্যকে সামনে রেখেই বাংলার অহংকার, দেশের গৌরব ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব ব্যাডজেব (BADGEB) গ্রহণ করেছে একটি অনন্য সামাজিক উদ্যোগ।
সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের কিছু দায় থাকে এই সমাজের প্রতি। আর আমাদের প্রতিদিনের যাপন যেখানে ��স্টবেঙ্গল ক্লাবকে ঘিরেই আবর্তিত, সেখানে ক্লাবের ১০৫ তম জন্মদিনে শুধুমাত্র উৎসবের আলো নয়, একফোঁটা রক্তের মধ্য দিয়েও আমরা ছড়িয়ে দিতে চাই জীবনদানের আলো।
📅 তারিখ: ৩ আগস্ট, ২০২৫ (রবিবার)
⏰ সময়: সকাল ৯:৩০ থেকে
📍 স্থান: মিলন ভবন, নিউ ব্যারাকপুর
এই দিন আয়োজিত হচ্ছে এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে আপনার একফোঁটা রক্ত হয়ে উঠতে পারে কারও জীবনের আশা। ব্যাডজেবের পক্ষ থেকে এই কর্মসূচিতে আপনাদের সকলকে আহ্বান জানানো হচ্ছে। আসুন, আমরা একসাথে হই — ইস্টবেঙ্গলের পতাকার তলায়, মানবতার জন্য।
✅ নাম নথিভুক্তি ও যোগাযোগ:
মৈনাক সেনগুপ্ত – 📞 8511924472
মনে রাখবেন আমাদের মাতৃসম ক্লাব ইস্টবেঙ্গল কেবল মাত্র একটি ক্লাব নয় এটি একটি আবেগ, এক মানবিক দায়িত্ব।
#EBBU #JoyEastBengal #BADGEBOfficial #BloodDonationCamp #EastBengal105