স্বামীর মৃত্যুতে স্ত্রী কাদছে । স্বাভাবিক । কিন্তু মাঝে মাঝে হাসছে । কৌতূহল সবার মনে । জিজ্ঞেস করা হলো-
হাসছেন কেন?
আজ থেকে মাইর খেতে হবে না । অপমানের জ্বাল���ও সইতে হবে না ।
তবে কাঁদছেন কেন?
যাই করুক খাওন টা দিত ।
ও ভালবাসা তোমার জ���য়গা কোথায় গো ?- জুলি হক
সময় সবসময় এক রকম যায় না । কারো জীবনেই না । বর্তমান সময় তোমার যেমনই যাক বিরক্তির কারণ হয়ো না । দ্বন্দ্ব আমার কাম্য নয় । জানোই তো - অধিকার ছাড়িয়া দিয়া অধিকার লইতে যাইবার মত এমন বিড়ম্বনা আর নাই । শুভ সকাল ।
আমি
জুলি হক
জানতে চাও আমি কে ?
তবে তোমার চোখ আস্তে করে বন্ধ করো
তোমার ডান হাত তোমার বুকের বাম পার্শ্বে রাখো
গভীর মনযোগে খেয়াল করো
বুকের ভিতরে ধুক ধুক করা যে অস্তিত্ব টের পাবে
আমি সেটাই ।
আচ্ছা আমি যখন তোমার কাছে থাকি না তখন তুমি কি কর?
কি আর করবো?তোমার অপেক্ষায় থাকি কখন আসবে, দেখব, ছোব এইসব।তখন তুমি কি কর?
তোমাকে ভাবি, কখন আসব, দেখব, ছোব এইসব!
সব ভন্ডামি!এরা দুজনেই জানে এরা কেউ কারও নয়।দুজনেই দুজনের অনুপুস্থিতি উপভোগ করে।তবু বলে।এরা এভাবেই বেচে থাকতে অভ্যস্ত।
সে আসবে
জুলি হক
ওহ মন! তুমি কি চাও?
কেন তুমি এত বিচলিত হও?
জানি তুমি হবে না শান্ত
যদি না সে এসে বলে ",এইত"।
তবে আরও একটু অপেক্ষা কর
সে আসবে,সে আসবে
সে আসবে,সে আসবে
���সতে তাকে হবেই
তুমি জান সে তোমার
সে জানে তুমি তার।
ফেরাব না
জুলি হক
তোরে দেখি নাই কোন দিন
শুনি নাই কথা
তবু কেন তোর কারনে
প্রানে লাগে ব্যথা
অবহেলায় অভিমানে
যেখানেই যাস
ভুমিতেই বেচে থাক
ভুমিতেই হাস
ভুমির ভিতরে ঢুকে যাবি
এ ভুল করিস না
সব জ্বালা সয়ে নেব
এ জ্বালা সইবে না
ফিরে আয় তারাতারি
দেরি করিস না
আর যাই করি আমি
তোরে ফেরাব না।
যদি আর দেখা না হয় , কেবলি শোনো আমি আর নেই পৃথিবীতে / পারবে কি স্মৃতিময় শূণ্যতায় নিজেকেই বাঁচাতে ?
'যদি আর দেখা না হয়' আমার দশম প্রকাশিত বই। এটি অমর একুশে বই মেলায় শব্দকোষ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে ।- জুলি হক
শান্তির আশায়
যে পথে আমি কোনো দিন
হাটবো না ভেবে -
দিয়েছিলাম কথা শৈশবে
আজ এতোদিন পর সে পথেই আমি
শুধু তোমারই কারনে ।
জানবে না তবু বুঝবে না কভু
কি নিঠুর খেলায়
আমি মত্ত শুধু।
জানবে যেদিন হাহাকার আর আর্তনাদে
খুঁজো না তুমি -বুঝো না ভুল
হারিয়ে গিয়েছি আমি -
শান্তির আশায় শুধু
বৃষ্টির সময় যার ব্যাগ থেকে ছাতা বের হয় সেই স্মার্ট । ঠিক তেমনি দুজনের একজন ছেড়ে চলে গেলে ভ্যা ভ্যা করে না কেঁদে অন্য কাউকে বেছে নিয়ে আনন্দ করার নামই স্মার্টনেস । - জুলি হক