মানুষের উচ্চতা তার পদমর্যাদায় নয়,
তার চরিত্রে মাপা হয়।
বড় ঘরে জন্ম নেওয়া কৃতিত্ব নয়,
বড় মনের মানুষ হওয়াই প্রকৃত অর্জন।
কারণ সম্পদ মানুষকে পরিচিত করতে পারে,
কিন্তু সুন্দর চরিত্রই মানুষকে স্মরণীয় করে রাখে।
মানুষ চলে যাওয়ার পর সবাই ভালোবাসার মানুষ হয়ে ওঠে, কিন্তু বেঁচে থাকতে একটু মানসিক শান্তি দেওয়ার মতো কেউ থাকে না।
হারিয়ে যাওয়ার পর খোঁজার চেয়ে, বেঁচে থাকতে আগলে রাখাটাই আসল মানবতা।🖤