আমি ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকা
নীরব এক বৃক্ষের নাম,
হাসির আড়ালে লুকিয়ে রাখি,
জীবনের কত অভিমান।
পথ যতই কঠিন হোক,
আমি থেমে যেতে শিখিনি,
হারিয়ে গিয়েও স্বপ্নগুলোকে
কখনো একা একা ছাড়িনি।
ভালোবাসা পেলে হৃদয় ভরে,
আপন করে নেওয়া মানুষগুলোর
মনের গভীরে রয়ে যাই।
ঈমান যার হৃদয়জুড়ে, মুখে সত্যের বাণী,
আল্লাহর ভয়ে কাটে প্রতিটি ক্ষণখানি।
লোভ-হিংসা দূরে রেখে, চলে ন্যায়ের পথে,
মানুষকে সে ভালোবাসে, স্রষ্টারই সন্তুষ্টিতে।
নামাজে খুঁজে শান্তির ছোঁয়া, কুরআনে জীবনের দিশা,
ধৈর্য, আল্লাহর শোকর, তাকওয়ায় গড়ে তার আত্মার ভিত্তি নিখুঁত জীবন।
ছোট্ট একটি গাছের চারা রোপন করলে
একদিন সেই গাছের ছায়া কিংবা ফল মানুষ ও পশু পাখিরা উপকৃত হবে।
জীবনের প্রকৃত সৌন্দর্য শুধু নিজের জন্য বাঁচায় নয়, অন্যের উপকারে কিছু রেখে যাওয়ার মধ্যেই নিহিত।
ছোট একটি ভালো কাজও একদিন বড় পরিবর্তনের কারণ হতে পারে।
দূরের ওই নীল আকাশের লুকিয়ে আছে হাজারো অজানা গল্প।
মেঘের ভাঁজে ভাঁজে আঁকা প্রকৃতির অপার সৌন্দর্য মনে করিয়ে দেয়—সব সৌন্দর্যের কাছে ছুঁতে হয় না,
কিছু সৌন্দর্য দূর থেকেই উপভোগ করা যায়।
আকাশের বিশালতায় স্বপ্ন দেখায়, নীল-কালো রঙের মায়া শেখায় জীবনের গভীরতাকে অনুভব করতে।