অথচ এই সবকিছু খুব সহসায় ঘটে না। দূরত্বের ব্যবধান খুব ধীরে ঘটে। যেমন ঘটছে আকাশগঙ্গার ব্যাপ্তি। এই ধীরে অথচ তীব্র সত্য ব্যাপারটাকে আটকানোর জন্য দুজনের কারোই ভ্রুক্ষেপ নেই।
আসলে চোখ বন্ধ করে একটার পর একটা ছবি আঁকতে বেশ লাগে, নীল রঙের বাড়ি,সামনে সবুজ লন। কিন্তু চোখ খুললেই সব ছবিগুলো কেমন যেন ঝাপসা হতে থাকে। Out of focus হয়ে যায় Reality'র ক্যামেরায়।
সময় ছুটে চলে আর আমি আটকে পড়ে রই সেইখানে, যেখানে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির দোতলার কোনের এক ঘরে বসে রবীন্দ্রনাথ লিখেছিলো "তোমারেই করিয়াছি জীবনেরই ধ্রুবতারা"
বহুদিন আগের প��়া এক্টা Quote-
আমেরিকার গোল্ডেন ব্রিজে এক ব্যাক্তি সুইসাইড করার পরে একটা নোট পাওয়া যায়
" আমি ব্রিজের উপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, যেতে যেতে কেউ একজন যদি আমার দিকে তাকিয়ে হাসে, আমি থেমে যাবো"