ভুল করি, ভুল স্বীকারও করি। নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেস্টা করি না। মানুষকে বিরক্ত করে ভাঁজা ভাঁজা করার ভাল ক্ষমতা আমার আছে।
😇বিবাহিত😇
#BDTwitterUser🇧🇩
বৃষ্টিতে ভিজে বাসার সামনের আম গাছ তলার কাছে আসতেই দেখি আম পড়ে সয়লাব হয়ে আছে! আমিও আম কুড়াতে লাগলাম। আমাদের ১১ তলা বিল্ডিংয়ের বহু বারান্দা দিয়ে অনেকেই অবাক হয়ে তাকিয়ে ছিলো। এরা হয়তো কখনই স্যুটেট বুটেড কাউকে আম কুড়াতে দেখে নাই। মানুষকে অবাক করার মধ্যে আনন্দ আছে
পানির ফিল্টার আর বেসিনের কলে আঙ্গুল কাটা গ্যাজেট লাগানো হয়েছে। যদি কোন বাচ্চা মেয়ে বেসিন বা ফিল্টারের পানি ছাড়তে যায়, সাথে সাথে হাতের আঙ্গুল কেটে যাবে!! আর কখনো নেইল পলিশ, নেইল এক্সটেনশন লাগাতে পারবে না!!
পুনশ্চঃ আরোশির মেজাজ আজ খুবই খারাপ 😐
সন্ধ্যায় রিক্সা করে বাসা ফিরছি। ডান হাতে শপিং এর ব্যাগ। বা হতে পিজ্জার বক্স। কোলে আরোশি। পাশে বৌয়ের কোলে আয়মান আমার চুল ধরে টানতেছে। ভাঙ্গা রাস্তায় রিক্সা রোলার কোস্টার ফিল দিচ্ছে!!
হঠাৎ করে ৯/১০ বছর আগের বন্ধুদের সাথে সন্ধ্যায় আড্ডা দেয়ার কথা মনে পরে গেলো.....
আজ আমাদের ৮ম বিবাহ বার্ষিকী।
আমাকে সহ্য করার চরম ধৈর্য্যশীল এই মানুষটার প্রতি আমি কৃতজ্ঞ। আমার মেয়ে আরোশি আর ছেলে আয়মানকে সামলানোর Super Women এই মহিলাটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
আরোশিকে বল্লাম "তুমি এতো জ্বালাও, একটা কথাও শোন না। আজকে থেকে আমাকে বাবা ডাকবা না। আমি পচা কোন মেয়ের বাবা হতে চাই না"
আরেশি কিছুক্ষন পর এসে বললো, "ঐ কাক, আমার পেন্সিল টা সার্প করে দাও তো!
🦤
আয়মানকে কোলে নিয়ে TV দেখতেছি। আরশি দৌড়ে এসে TV রিমোট আছার মেরে ছারখার করে ফেললো!আমি ধমক দিয়ে বললাম "এটা কেন করলা?এখন জানালা দিয়ে তোমার সব খেলনা ফেলে দিবো"
আরশি বললো "কি! দাড়া, দেখাচ্ছি মজা"এটা বলেই সে "হিসসস" শব্দ করা শুরু করলো আর সেটা শুনে আয়মান আমার কোলেই হিসু করে দিলো
এদেশের ছাত্ররা অদ্ভুত অদ্ভুত জিনিস চায়।
নিরাপদ সড়ক চায়, জীবনের নিরাপত্তা চায়, যোগ্যতা অনুযায়ী চাকরি চায়! এগুলিও কোনো চাওয়ার জিনিস হলো? কি অবাক কান্ড!
রাজকারের মাথায় বাংলাদেশের পতাকা আর দেশপ্রেমিকদের মাথায় হেলমেট!