সেদিন দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যায় মাস্টার্স করা একজন ভাই ভাইভা দিতে এসেছে অফিস সহায়ক পদে( সোজা বাংলায় পিয়ন)। বুঝলাম তার সরকারি চাকুরি হওতো কপালে জোটে নাই তাহলে বেসরকারি চাকুরি করেন, ব্যবসা করেন।
আমি একটা বেসরকারি চাকুরি করে মাসে ১ লক্ষ ২০ হাজার স্যালারি পাচ্ছি। এটা হয়েছে আল্লাহ অশেষ রহমত ও আমার বার বার চেষ্টা করার ফলে। সরকারি চাকুরি পাইনি তাই কি হয়েছে। বাংলাদেশের কোন সরকারি চাকুরি এমন স্যালারি দিবে দেখান তো?