রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদ। জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে ২০১৪ সালে। তখন বাকি হাত-পা’গুলোর রগও কেটে দিয়েছিলো। ��শ বছর ধরে পঙ্গু জীবন যাপন করছিলো। গত ৩ সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল।
মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলো। আর সেখানেই তাকে নির্মম ভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় এক ফোটা পানি চেয়েছিলো, তাও দেয়নি। কাকুতি মিনতি করে বলেছিলো “আমার চারদিনের একটি সন্তান আছে।”
কিছুই তাদের মন গলাতে পারেনি। কারণ মাসুদ এক সময় ছাত্রলীগের রাজনীতি করতো। জানা গেছে, শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্ব দিয়েছে। আমি মাসুদের আত্মার মাগফেরাত কামনা করছি, এবং অবিলম্বে ঘাতকদের গ্র���ফতার ও দৃষ্টান্তূমলক শাস্তি দাবী করছি।