আমার কাছে ব্যবহার টা গুরুত্বপূর্ণ!কে কিভাবে আমার সাথে কথা বলছে আচরণ করছে তার কথার টোন কখন কি রকম এসব খুব বিবেচনা করি আমি!আমি সে সব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে!উশৃংখল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি!
প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্কের মূল্যও যেন ফুরিয়ে যায়!তাই এখন আর কাউকে সহজে বিশ্বাস করতে ইচ্ছে করে না!কারণ বিশ্বাস ভাঙার শব্দটা বাইরে শোনা যায় না!শুধু ভেতরটা নীরবে ভেঙে দেয়!
কাম দেহের ক্ষুধা ভালোবাসা আত্মার!কাম ছাড়া প্রেম অপূর্ণ কিন্তু কাম নিজেই প্রেম জন্মায় না!প্রেম জন্মে কেবল তখনই যখন লালসা রূপ নেয় শ্রদ্ধায় স্বার্থ রূপ নেয় ত্যাগে আর অন্যের ব্যথা হয়ে ওঠে নিজের!শিক্ষা স্পষ্ট-কামকে প্রেমে উন্নীত করো!না হলে তা শুধু ক্ষণস্থায়ী দাহই থেকে যায়!
স্বার্থপরতা এমন এক নীরব অস্ত্র যা শব্দ না করেই মানুষের হৃদয়ে আঘাত হানে!এর আঘাত চোখে দেখা যায় না কিন্তু এর ক্ষত গভীর!সম্পর্কের উষ্ণতা বিশ্বাসের দৃঢ়তা ভালোবাসার মায়া সবকিছুই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় এর ছোঁয়ায়!
চেহারার সৌন্দর্যের চেয়ে চরিত্রের ��বিত্রতা অনেক বেশি আকর্ষণীয় ও মূল্যবান!অথচ সৌন্দর্য চেহারার মানুষ পাওয়ার জন্য নিজেকে মূল্যহীন ও ব্যক্তিত্বহীন করে সেটা বুঝে না!
ভাগ্যের দোহাই দিয়ে অন্যায়কে ন্যায় বানানো যায় না!ভাগ্য আশ্রয় হতে পারে কিন্তু অজুহাত নয়!অন্যায় অন্যায়ই থাকে-যতই ভাগ্যের নামে তাকে ঢাকা হোক না কেন!সত্য চিরকাল সত্যই থাকে!
স্বার্থ মানুষকে চরমভাবে অন্ধ করে দেয়!স্বার্থের পোকা আপন-পরের কোনো ভেদাভেদ বোঝে না!সম্পর্কের গভীরতাও মানে না রক্তের সন্ধান পেলেই নির্দ্বিধায় চুষে নেয়!স্বার্থের কাছে রক্তের সম্পর্কও শেষ পর্যন্ত মূল্যহীন হয়ে পড়ে!
এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়!কারো জন্য কারো জীবন ��েমে থাকে না জীবন তার মতই প্রবাহিত হবে!তাই যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক!সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়!মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী!
তোমাকে হারালে আমি কখনোই বিকল্প খুঁজবো না!দুনিয়ায় সব কিছুর বিকল্প থাকলেও মানুষের বিকল্প নাই!যদি বিকল্প থাকতো তবে মৃত মানুষের জন্য কেউ যুগ যুগ ধরে চোখের পাতা ভেজাত না!