আমি শুনছি শিমুল ঝরার শব্��।
বসে আছি এক শিমুল বনে।যে দিকে দু’চোখ যায় শুধু শিমুল।শাল বনের মতো সার দিয়ে দাঁড়িয়ে৷
নীচে তাকিয়ে দেখলাম,মাটিতে অসংখ্য ছড়ানো শিমুল ফুলের মধ্যে আর একটা শিমুল ফুল পড়ল গাছ থেকে৷তার আগুন বরণ রং বসন্তের বার্তা নিয়ে বনের দিকে দিকে ছড়িয়ে রয়েছে।