ঢাকা-ভিত্তিক দেশীয় এয়ারলাইন নভো��য়ার তাদের বহরের সবগুলো এটিআর-৭২ উড়োজাহাজ বিক্রি করে, আন্তর্জাতিক রুটগুলোর জন্য নতুন উড়োজাহাজ কিনবে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড
দুটি প্রকল্পে বাংলাদেশের জন্য ৯০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি টাকায় ১০ হাজার ৫৫২ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১১৭.২৫ টাকা ধরে)। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ডে এ ঋণের অর্থ অনুমোদন দেওয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তা নদী সংরক্��ণ ও ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করতে একটি কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘পর্যটকেরা তিন্দুর বড় পাথর, রেমাক্রি ও তমা তুঙ্গী পর্যটন স্পটে যেতে পারবেন। নিরাপত্তার কারণে এর বাইরে যাওয়া যাবে না। গাইড সমিতির প্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে কোথায় যেতে পারবে আর কোথায় যেতে পারবে না।’
গত তিন বছর ধরে সৌদি থেকে পাওয়া হজের কোটা পূরণ না হওয়ার পরও আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব। অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশ থেকে এ সংখ্যক হজযাত্রী সৌদি আরবে হজ পালনের জন্য যেতে পারবেন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, টিসিবি কার্ডধারী প্রায় এক কোটি পরিবারের মাঝে ওএমএস (টিসিবি) কার্যক্রমে প্রতি মাসে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এর ফলে বাজারে খাদ্যশস্যের মূল্য বর্তমানে স্থিতিশীল।
এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক বিমান বাহিনীর নতুন প্রধান পদে নিয়োগ করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক ��ংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।