সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারি, অনেক সম্পর্কের ভিতটা ভালোবাসা দিয়ে না, প্রয়োজন দিয়ে তৈরি।
যতদিন আপনি কারও উপকারে আসছেন, সময় দিচ্ছেন, সমস্যার সমাধান করছেন, ততদিন আপনি গুরুত্বপ��র্ণ।🤍
গতকালের কষ্ট ও ভুলগুলোর সাথে নিজেকে বেঁধে রাখবেন না। অতীতে কীভাবে আঘাত পেয়েছেন, তা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। এই মুহূর্��ে যা আছে তাতে মনোনিবেশ করুন, এগিয়ে চলুন। এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচুন।
"অন্তরগুলো সৃষ্টি করা হয়েছিল আল্লাহকে স্মরণ করার জন্য।
কিন্তু সেগুলো আজ দুনিয়াবি লোভ-লালসায় ভরে গেছে।"
— ইউসুফ ইবনু আসবাত (রহ.)
[সিয়ার আলামিন নুবালা, ৯/৮৭০]
শেষ পর্যন্ত মানুষ বুঝতে শেখে, জীবনে আসলে খুব বেশি কিছু প্রয়োজন ছিলো না।প্রয়োজন ছিলো কিছু সত্যিকারের মানুষের, যারা সুখে-দুঃখে পাশে থাকবে।
প্রয়োজন ছিল কিছু শান্ত মুহূর্তের, যেখানে মন একটু বিশ্রাম পাবে।
আর প্রয়োজন ছিল নিজের সঙ্গে একটি সৎ সম্পর্কের, যেখানে কোনো অভিনয় নেই, কোনো মুখোশ নেই।
বয়স, অভিজ্ঞতা আর সময়ের কাছে হার মানতে মানতেই বুঝি যে জিনিসগুলোর পেছনে এত ছুটেছি, তার বেশিরভাগই ছিলো ক্ষণিকের মোহ,আর হাজারো ভুল।
অথচ সত্যিকারের শান্তি লুকিয়ে ছিল খুব সাধারণ কিছু অনুভূতির মধ্যে।বাকিগুলো ছিল শুধু ভ্রম।
❝মানুষের বদলে যাওয়াটা এখন আর কষ্ট দেয় না, বরং বাস্তবতাকে আরও একটু সহজ করে দেয়।❞
সময়ের সাথে সাথে এটাই শিখি যে, জগতে কোনো কিছুই স্থায়ী নয়, এমনকি মানুষের আচরণও না।
প্রয়োজন ফুরিয়ে গেলে চেনা মানুষটাও যে কতটা অচেনা হয়ে যেতে পারে, তা জীবনের একটা বড় শিক্ষা।
ইবাদতের যে পুণ্যময় বসন্ত
শুরু হয়েছিল রমযানের
স্নিগ্ধ পরশ দিয়ে,
আর ঈদুল আজহার হাত
ধরে এর বিদায় ঘটলো! 💔
আবার ফিরে যেতে হবে জীবনের চিরচেনা ব্যস্ততা ও কোলাহলে..।
আল্লাহ দিয়েও পরীক্ষা করেন। আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন, সেটা নেয়ামত!
আর যেটা দেন না, সেটা হিকমত। যেটা দিয়ে আবার নিয়ে নেন, সেটা পরীক্ষা। আর ধৈর্যের পর যেটা দেন, সেটা কুদরত! 🖤
আলহামদুলিল্লাহ ! 🖤