একটা সুদিনের আশায় আমরা কতগুলো সুদিন ফ��লে আসি।
কিন্তু যখন বর্তমানে দাঁড়িয়ে অতীতের দিনগুলোর কথা ভাবি, মনে হয়—
সেই দিনগুলোই ছিল আসল সুদিন, অথচ তখন তা বুঝতে পারিনি।
দিন যত যায়, জীবন তার সহজ-সরল রূপটাকে জটিলতায় রূপান্তর করে দিচ্ছে।
“আমরা সকলেই ‘বাছাইকারী পাপী’। আমরা সেই পাপগুলো বেছে নিই যেগুলো করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি এবং যে পাপগুলো আমরা মেনে নিতে পারি না, সেগুলোর জন্য অন্যদের বিচার করি।”
যার দ্বারা আপনি উপকৃত হয়েছেন,
সে আর যাইহোক আপনার ক্ষতি চাইবে না।
তাকে মূল্য দিতে শিখুন!
সম্মান করলে মানুষ কখনো ছোটো হয় না,
আর ছোটো মনের পরিচয় দিলে মানুষ কখনো বড়ো হয় না !..