শপথ!!
শপথ নিলো এমপি মন্ত্রী
শপথ নিলো লেবু শসা,
লেবু এখন ফল হয়েছে
শসারও একই দশা।
আপেল আঙ্গুর নয়রে ফল
ডালিমও এখন হীরা,
খেজুরের কথা কি বলবো
দাম খুব চড়া।
রুটি রুজি অল্প পুঁজি
সস্তা দামে খুঁজি,
এমন যদি দাম বাড়ে
কেমনে পেট পুজি!!
আহা!এ হৃদয়টা
পঁচা এ বদনটা
ধীরে-ধীরে ক্ষয়-
পাপে খুব ডুব মারি
সবচেয়ে বাড়াবাড়ি
লাগে না তো ভয়।
মাফ করো ওগো প্রভু
পাপি যদি হই তবু
গোলামও তোমার-
চালাও তোমার'ই পথে
চলবো তোমার'ই মতে
ওগো পরওয়ার।
উড়ে গেলো তাঁর মিথ্যা দম্ভ, অবশেষে তাঁর সখের স্যাটেলাইট হলো ব্যর্থ। এখন, হুতাশন আর তুষারপাতে সে হয়ে গেছে শিশুর মতো। একেই বলে, "আল্লাহ্ র মাইর দুনিয়ার বাইর।"
👉সমাজ!!
সমাজ এখন নাইরে সমাজ
সমাজ এখন নির্বিচার-
সমাজ ছুটে তার পিছনেই
অপরিমান অর্থ যার!!
সমাজ এখন রং ঢংয়ের
রং পুরালেই সমাজ তল-
সমাজ বুকের অধিক মানুষ
ওরা এখন পশুর দল!!
রংয়ের মানুষ ঢংয়ের মানুষ
এই সমাজে করে বাস-
ওরাই করে নিবিড় ভাবে
এই সমাজের সর্বনাশ!!
👉খালি পকেট!!
খালি পকেটের বোঁঝা
যে পুরুষ টানে,
দুপুর গড়িয়ে সন্ধ্যা
রাতের আঁধারে!!
শ্মশান দেখতে পায়
সকলের ধারে,
অমানিশা শুধু তাঁরে
ডাকে সবখানে!!
জীবন দেখেছে তিনি
কষ্টের বাজার,
পরাজিত যৌবনের
মাতাল বিলাপ!!
দীর্ঘশ্বাসে উড়ে যায়
বেদনা হাজার,
কতশত চেষ্টা আর
কতশত ধাপ!!