মহাকাব্যের নির্মম অবসান! এক অপূর্ণ নায়কের বিদায়গাথা!💔
কার্থেজের মহান সেনাপতি হ্যানিবল বার্কা স্বদেশের স্বাধীনতার জন্য নিজের সমস্ত যৌবন ও রক্ত জল করেও শ্যাষ পর্যন্ত পেয়েছিলেন চরম নিঃসঙ্গতা আর নির্বাসন! ইতিহাস আজ য্যানো ফুটবল মাঠে সেই একই নির্মম ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটালো!
যিনি সাম্বার ছন্দকে পুনরুজ্জীবিত করতে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করেছেন বারবার! প্রতিপক্ষের নিষ্ঠুর আগাত সয়েও যিনি হাসিমুখে বল পায়ে জাদুকরী দ্যাখিয়েছেন! তার এই অশ্রুসিক্ত প্রস্থান মেনে নেওয়া অসম্ভব! ফুটবল তার পায়ে পেয়েছে শিল্পের সর্বোচ্চ চুরা! কিন্তু বিনিময়ে তাকে দিয়েছে কেবলই নীল বেদনা!💔 সারা বিশ্বের কোটি কোটি ভক্তের অশ্রুধারাই প্রমান করে! এই বিদায় কতটা প্রবঞ্চনার! কতটা আর্তনাদের! কতটা কষ্টের!
অনন্তকাল দরে যে রচেছিল সাম্বার মায়াবী নিক্বন!
নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ তারেই রোদন বিসর্জন! ট্রফি হয়তো ভাগ্যবিধাতা তোমাকে দেয়নি হে জাদুকর! কিন্তু তুমি জয় করেছো কোটি হৃদয়ের স্পন্দন!
বিদায়! সাম্বার শ্যাষ রোমান্টিক নায়ক বিদায়!👑
আমি অপমান সহজে ভুলে যাই না।
মানুষের দেওয়া কিছু আচরণ, কিছু অবহেলা, কিছু অপ্রয়োজনীয় কষ্ট সময়ের সঙ্গে ফিকে হয়ে গেলেও পুরোপুরি মুছে যায় না।
আমি জানি, কষ্ট ধরে রাখলে আমাকেই পোড়ায়। তবুও কিছু স্মৃতি হৃদয়ের এক কোণে থেকে যায়—নীরবে, শব্দহীনভাবে।
যে কথাগুলো একদিন চোখ ভিজিয়েছিল, সেগুলো হয়তো আর কাউকে বলি না। বাইরে থেকে স্বাভাবিক থাকি, হাসিও।
কিন্তু হৃদয়ে তৈরি হওয়া কিছু দাগ শুধু সময়ের কাছে নীরব সাক্ষী হয়ে থাকে।
আমি চুপ থাকি বলে অনেকে ভাবে আমার কোনো অভিযোগ নেই। অথচ আমার নীরবতারও একটা ঠিকানা আছে।
মানুষের কাছে নয়, আমি আমার সব কথা আল্লাহর কাছেই বলে রাখি।
কারণ আমি বিশ্বাস করি, পৃথিবীর অনেক হিসাব হয়তো অদৃশ্য থেকে যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো কষ্ট, কোনো অন্যায়, কোনো দীর্ঘশ্বাসই হারিয়ে যায় না।
মানুষের লেখা ডায়েরির পাতা ছিঁড়ে ফেলা যায়, স্মৃতিগুলো মুছে ফেলারও চেষ্টা করা যায়।
কিন্তু রবের কাছে সংরক্ষিত হিসাব থেকে কিছুই হারিয়ে যায় না।
তাই প্রতিশোধ নয়, বিচার আমি আল্লাহর ওপর ছেড়ে দিই। কারণ তিনিই সর্বোত্তম বিচারক, সর্বোত্তম পরিকল্পনাকারী।
আয়ু ফুরিয়ে যাচ্ছে,
ফুরাচ্ছে না দুঃখ।
দিনের পর দিন,
বছরের পর বছর কেটে যায়।
ক্যালেন্ডারের পাতা বদলায়,
মানুষ বদলায়,
সময় বদলায়।
শুধু কিছু দুঃখ যেন একই জায়গায় থেকে যায়।
কখনো মনে হয়,
আমরা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য বাঁচি না,
বরং তাকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখে যাই।
জীবন বড় অদ্ভুত।
যে কষ্ট একসময় অসহ্য মনে হতো,
একসময় সেটাই আমাদের নীরব সঙ্গী হয়ে যায়।
তবুও মানুষ আশা ছাড়ে না।
তবুও আগামীকালের অপেক্ষায় থাকে।
যদিও কখনো কখনো মনে হয়
এমনও হতে পারে,
দুঃখ ফুরানোর আগেই
আয়ু ফুরিয়ে গেছে।
তবুও বেঁচে থাকার নামই তো আশা।
আর আশার নামই জীবন।
ভবিষ্যৎটা সুন্দর করার আশায়, নিজের পরিচিত আকাশ ছেড়ে বিদেশে এসেছিলাম। ভেবেছিলাম—একদিন সব ঠিক হয়ে যাবে, জীবনটা গুছিয়ে যাবে, স্বপ্নগুলো রঙিন হবে। কিন্তু আজ মনে হয়, সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়েই নিজের বর্তমানটাকেই ঝাপসা বানিয়ে ফেলেছি।
এখানে দিনগুলো শুধু কাজের, রাতগুলো শুধু ক্লান্তির। নিজের মানুষ নেই, মন খুলে বলার মতো কেউ নেই। হাসি আছে, কিন্তু সেটা যেন শুধু মুখে আটকে থাকা একটা অভ্যাস। ভেতরে ভেতরে কত কিছু জমে আছে—কেউ জানে না, কেউ বুঝতেও চায় না।
কখনো কখনো মনে হয়, এই লড়াইটা আসলে কার জন্য? ভবিষ্যতের জন্য এত কিছু দিচ্ছি, কিন্তু আজকের এই সময়টা কি আর কোনোদিন ফিরে পাবো? নিজের জন্য বাঁচার সময়টাই যেন হারিয়ে ফেলেছি।
তবুও থামা যায় না। কারণ পেছনে ফিরে যাওয়ার পথটা এখন আর সহজ না। দায়িত্ব, স্বপ্ন, পরিবারের মুখ—সবকিছুই আমাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করে।
হয়তো একদিন এই কষ্টগুলোরই মূল্য পাওয়া যাবে। হয়তো একদিন এই ঝাপসা সময়গুলোই জীবনের সবচেয়ে গর্বের গল্প হয়ে দাঁড়াবে।
কিন্তু আজ, এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু এটুকুই মনে হয়—
ভবিষ্যৎ গড়তে এসে, নিজের বর্তমানটাকেই হারিয়ে ফেলেছি… 💔🍀🖤
#আলু-🍀🖤
মানুষের চেয়ে অদ্ভুত আর কিছুই নেই। এই মানুষই একদিন একবুক আশা দিয়ে আমাদের বাঁচতে শেখায়, প্রতিটা কথায় মায়া বাড়িয়ে আমাদের অভ্যস্ত করে তোলে। তাদের সাথেই আমাদের সেরা হাসির মুহূর্তগুলো কাটে, যেন তারা ছাড়া পৃথিবীটা অচল। অথচ সময়ের ব্যবধানে সেই চেনা মানুষটাই একদিন সবচেয়ে বেশি অচেনা হয়ে যায়। যাকে ঘিরে একসময় সব সুখ ছিল, শেষমেশ সেই মানুষটাই দুচোখে লোনা জল এনে দেয়। আসলে মায়াটাই হলো আসল ফাঁদ; আমরা মানুষকে যতটা আপন ভাবি, তারা ঠিক ততটা আপন হয় না। দিনশেষে যে মানুষটা হাসির কারণ ছিল, সেই মানুষটাই কান্নার কারণ হয়ে দাঁড়ায়। এটাই দুনিয়ার অনিবার্য নিয়ম-অতি বিশ্বাস আর অতিরিক্ত মায়া সবসময়ই দীর্ঘশ্বাসে শেষ হয়!
আমি মরে গেলে
শব্দ দিয়ে যে বাড়িটা তৈরি করেছি,
সেটা কান্নায় ভেঙে পড়বে
তাতে অবাক হবার কিছু নেই।
আমার বুকের গভীরে
স্মৃতিকে ঘিরে ঘিরে,
সমুদ্রের ঢেউয়ের মতো
দুঃখ-সুখের আসা-যাওয়া।
আমাকে মনে করে
তোমার দুঃখ করার কিছু নেই,
যদি তুমি হাসতে পারো তবে বুঝে নিও
তুমি আমার ঘৃণার মধ্যে নেই।
শেষ বিকালের সূর্য যেমন বিদয় নিয়ে রাত্রিকাল শুরু হয়। ঠিক তেমনি দুনিয়ার জীবন বিদয় নিয়ে পরকাল শুরু হবে।
****জানি না কখন বিদয় ঘন্টা বেজে যায়!!
★গৌধূলির শুভেচ্ছা রইলো★
******প্রিয় বন্ধু******
মন বিক্রি হবে—নেবেন?
এই মনটা খুব বেশি দামি না,
কিন্তু খুব সহজও না।
এতে জমে আছে রাত জাগার অভ্যাস,
অকারণ অপেক্ষা,
আর “ভালো আছি” বলা অসংখ্য মিথ্যে।
এই মনে আছে কিছু অসমাপ্ত কথা,
যেগুলো কাউকে বলা হয়নি কখনো।
আছে কয়েকটা নাম—
যেগুলো শুনলে বুকের ভেতর আজও হালকা কাঁপুনি ওঠে।
এই মন হাসতে জানে,
কিন্তু বিশ্বাস করতে গিয়ে বারবার ভেঙেছে।
ভালোবাসতে জানে,
কিন্তু অবহেলায় চুপচাপ সরে দাঁড়াতেও শিখে গেছে।
নিলে দয়া করে যত্ন করে নেবেন।
ব্যবহার করে ছুঁড়ে ফেলবেন না।
মাঝে মাঝে কথা বলবেন,
নীরবতাকে শাস্তি বানাবেন না।
এই মনটা প্রতিশ্রুতি চায় না,
চায় শুধু সামান্য নিশ্চিত আশ্রয়।
তবু যদি মনে হয়—
এই ভাঙা, ক্লান্ত, অথচ গভীর মনটা
আপনার দরকার…
তাহলে বলুন,
নেবেন তো? 🖤
জুম্মা মোবারক 🤍
রামাদানের পবিত্র জুম্মা দিনের উছিলায়, হে- আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।আমরা গুনাগার আপনি ছাড়া আমাদেরকে কেউ নাজাত দিতে পারবে না। রহমত দান করুন এবং পুরো মুসলিম জাতিকে রক্ষা করুন। ইহুদি ফেরাউনদের ধ্বংস করুন। মুসলিমদের বিজয় দান করুন। আমিন।
-(13-03-26)
আমি শুধু ভাবি, আমাকে যখন কবরে রেখে চলে আসবে আমি যখন বুঝতে পারব কবরের মধ্যে আছি ফেরেস্তা এসে আমেকে প্রশ্ন করবে, আল্লাহ বাঁচাও,
আমার কয়েক মুহূর্তে বুকে ব্যথা শুরু হয়, আমি অস্থির, অশান্ত হয়ে যাই আর খুব ভয় লাগে।
😭
তোমার প্রেমে আছে
এক অদ্ভুত জাদু
তুমি পাশে থাকলেই যেন
সময় থমকে দাঁড়ায় বিস্ময়ে!
তোমার ভালোবাসায়
আমার দিনগুলো হয় রোজই নতুন
ফুলে ফুলে যে রঙ ছড়িয়ে পড়ে
তারা কি জানে আমাদের গল্প?
এই মুহূর্ত শুধু আমাদের
যত্নে রাখি সকল প্রতিশ্রুতি
সময় যেন চুরি করতে না পারে
ভালোবাসার এই ক্ষণটি।