বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু কিছুদিন আগে আদালতে হাসনাত আবদুল্লাহকে মারতে তেড়ে গিয়েছিলেন এবং “ব্লাডি সিটিজেন” বলে গালিগালাজ করেন—এমন অভিযোগ রয়েছে।
আজ আবার তিনি নির্বাচনী মঞ্চে গালিগালাজ করেছেন।
যদি একজন প্রার্থীর আচরণ এমন হয়, তবে তিনি সংসদ সদস্য হলে ক্ষমতা পেয়ে সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবেন বলে আপনি মনে করেন?
হাদি হত্যাকাণ্ডের ১১ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের কাউকেই এখনো শনাক্ত করতে পারেনি সরকার। তবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় ইতিমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও একজনকে সাদাপোশাকে তুলে নেওয়া হয়েছে
প্রথম আলো ও ডেইলি স্টার—এই দুই মিডিয়ার অতীত ইতিহাস নতুন করে বলার কিছু নেই।
১৭ বছর ধরে তারা একটানা বিএনপি, তারেক রহমান ও জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
কখনো “দুর্নীতি”, কখনো “জঙ্গিবাদ”, কখনো “অযোগ্য নেতৃত্ব”—সব শব্দই ছিল একমুখী।
কিন্তু হঠাৎ করেই সুর বদল!
হঠাৎ করেই বিএনপির কাঁধে হাত রেখে “গণতন্ত্র”, “সমঝোতা”, “সংলাপ”-এর কথা!
প্রশ্ন হলো—কেন?
কারণ স্পষ্ট:
- আওয়ামী লীগকে সরাসরি ফেরানো এখন আর সম্ভব নয়।
-জনগণের ক্ষোভ এখনো টাটকা।
-তাই দরকার একটি ব্যাকডোর রিটার্ন।
আর সেই ব্যাকডোর হলো—
বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগের পুনর্বাসন।
প্রথম আলো ও ডেইলি স্টার আজ বিএনপিকে ব্যবহার করতে চায় ঢাল হিসেবে, যাতে আন্তর্জাতিক মহলে একটি “গ্রহণযোগ্য ট্রানজিশন” দেখানো যায়,
আর আড়ালে বাস্তবায়িত হয় ভারত ও র-এর দীর্ঘদিনের এজেন্ডা।
এরা কখনোই বিএনপির বন্ধু ছিল না, আজও না। আজকের এই মায়াবী ভাষা আসলে একটি সুপরিকল্পিত ফাঁদ।
জাতীয়তাবাদী শক্তিকে মনে রাখতে হবে—
যারা ১৭ বছর ধরে আপনাকে ধ্বংস করতে চেয়েছে, তারা একদিনে হঠাৎ শুভাকাঙ্ক্ষী হয়ে যায় না।
সতর্ক থাকুন। ইতিহাস ভুললে ভবিষ্যৎ আবার লুট হবে।
- Abdur Rob Sharif
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা জানান, কার্যক্রম স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে। তিনি বলেন, আগের ১৬ বছরে ‘দুঃশাসনের’ সময় যে তিনটি বিকৃত নির্বাচনে অসংখ্য তরুণ ভোট দিতে পারেননি, এবার ১০ লাখ নতুন ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন।
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ইউনূস বলেন, নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক; ভোটার উপস্থিতিও হবে ব্যাপক।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে সফররত বাংলাদেশি শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীর সঙ্গে বৈঠক করেছেন।
আফগানিস্তানে শরিয়াহ বিরোধী কার্যকলাপের অভিযোগে ভণ্ড পীরসহ একটি গোষ্ঠীকে গ্রেফতার করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। গত ৭ সেপ্টেম্বর ‘পীর ইব্রাহীম’ নামে পরিচিত ওই গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়।
#IEA#Afghanistan