রাসুলুল্লাহ (সাঃ)- বলেছেন, যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে তার পিতা নয়, জান্নাত তার জন্য হারাম।🌴🌴
📖রেফারেন্সঃ-
[মুসলিম ১/২৭, হাঃ ৬৩, আহমাদ ১৫৫৩] (আধুনিক প্রকাশনী- ৬২৯৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩১০)
হে আসমান ও যমীনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন''..!!
📖 রেফারেন্স:-
সূরা ইউসুফ/আয়াত নং-১০১
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
আল্লাহ তায়ালা সে ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে..!! ✍️
📖সুনানে_আবু_দাউদ : ৫১৫
আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন,
কোন লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে বলে আর স্ত্রী অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতাগণ এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লা‘নত দিতে থাকে। 🌿
💠রেফারেন্সঃ-
সহিহ বুখারী/হাদীস নং-৩২৩৭
যে ব্যক্তি কল্যাণ ও সৎকাজের সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎকাজের সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে। আর আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন।।
💠রেফারেন্সঃ-
সূরাঃ নিসা/আয়াত নং-৮৫
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ৪টি হক আছেঃ-
১. সে হাঁচি দিলে তার জবাব দিবে।
২. সে তাকে দাওয়াত দিলে তা কবুল করবে।
৩. সে মারা গেলে তার জানাযায় উপস্থিত হবে এবং
৪. সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে। 🌿
📖 রেফারেন্স :
ইবনে মাজাহ/হাদীস নং-১৪৩৪
@maryazahan যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভুত কল্যাণ প্রাপ্ত হয়। আর উপদেশ তারাই গ্রহণ করে, যারা জ্ঞানসম্পন্ন।
📖 রেফারেন্সঃ
সূরা বাকারা/আয়াত নাম্বার:- ২৬৯
জান্নাতের কোন নারী যদি দুনিয়ার প্রতি উকি মারে তবে তামাম দুনিয়া আলোকিত ও সুঘ্রাণে পূর্ণ হয়ে যাবে। জান্নাতি নারীর ওড়না দুনিয়া ও তার ভিতরের সব কিছুর চেয়ে উত্তম। 🌿🌿
💠রেফারেন্সঃ-
বুখারী হাদীস নাম্বার:- ৬৫৬৮