২০২৭ সালের হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার নিয়ম আরও কঠোর করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, হজের ভিসা ইস্যুর আগে প্রত্যেক হজযাত্রীকে মেডিকেল ফিটনেস বা ‘হেলথ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ নিতে হবে।
বিস্তারিত : ২০২৭ সালের হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার নিয়ম আরও কঠোর করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, হজের ভিসা ইস্যুর আগে প্রত্যেক হজযাত্রীকে মেডিকেল ফিটনেস বা ‘হেলথ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ নিতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই সনদ ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গুরুতর কিছু স্বাস্থ্য সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি হজ পালনের জন্য স্বাস্থ্যগত ছাড়পত্রও পাবেন না। সোমবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। সৌদি মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, হজের শারীরিক পরিশ্রম, তীব্র গরম ও বিপুল জনসমাগমের মধ্যে হজযাত্রীরা যাতে নিরাপদে ইবাদত সম্পন্ন করতে পারেন এবং জনস্বাস্থ্য সুরক্ষিত রাখা যায়, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন স্বাস্থ্যবিধিতে স্বাস্থ্য পরীক্ষা, হেলথ ক্লিয়ারেন্স, অযোগ্যতা হিসেবে বিবেচিত বিভিন্ন রোগ এবং টিকার বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।
#news #update #somoytv