🖊️বিচারের দাবিতে মানুষ রাস্তায় নামলো, সেই ফাঁকে কিছু মানুষ "কমিটি" তৈরী করলো,
🖋️কিন্তু যে চলে গেলো তার কি হলো? তার বাড়িতে আলো জ্বলেছিলো?
🖊️তার মা আশা ভরা চোখে শুধু সঠিক বিচার চেয়েছিল,,
✍️কিন্তু সেই আশা ও একটা সময় পর সুর্যাস্তের মতো নিভে গিয়েছিলো।।
" ইতিহাস সাক্ষী থাকবে "
ম্যাডাম/দিদিভাই, কে ছিলেন তা আমি জানি না, তবে তার কথায় তিনি যে প্রকৃতই একজন শিক্ষিত ব্যাক্তি সেটার প্রমাণ পাওয়া যায়,, তোমাদের আন্দোলনে পুরো " পশ্চিমবাংলা " তোমাদের পক্ষে/পাশে/সাথে আছে।।
@tjt4002 ২০১১ তে আমার বয়স ছিলো অনেক কম তখন একটা কথা শুনতাম," বদলা নয়, বদল চাই, আর আজ ঠিক ১৩ বছর পর ট্রেনে, বাসে মানুষের মুখে শুনি/শুনতে পাই " বদল নয়, বদলা চাই "
মানুষ পরিবর্তন হচ্ছে, মানুষের মানসিকতার ও পরিবর্তন ঘটছে, এত অন্যায় চারিদিকে কতই বা সহ্য করবে? মানুষের ঘুম একদিন তো ভাঙবেই
@maiti_kausik আপনাকে বাংলা খুব টানছে বুঝতে পারছি আপনি এবারে বাংলাদেশে চলে যান আমরা তো ভারতবাসি তাই আমাদের বিহারী, মারাঠীদের কে নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা যে সমস্যার সৃষ্টি করছেন, তাতে আমাদের যাদের বাইরে যেতে হয় তাদের আগামীদিনে অসুবিধা হবে তাই এবারে "বাংলাদেশ" এর দিকে অগ্রসর হন 🙏🙏
@silvia_rimi আপনারা তো তাও বুঝতে পারছেন না, যে ওরা কোনো দলের পক্ষপাতিত্ব করছে না, আসলেই শুধু তারা বিচারটা চাইছে,, কিন্তু আপনারা সেটুকু ও পাইয়ে দিতে পারলেন না।। একটা সঠিক, প্রমাণসাপেক্ষ বিচারের জন্য আজ মানুষ কলকাতার রাস্তায় অনশন এ বসেছে আর আপনারা যেভাবে পারছেন ওদের কে নিয়ে মজা/খিল্লি করছেন।
লজ্জা ঘেন্না বলে যদি শরীরে সত্যি কিছু বেচে থাকে দয়া করে আসছে দিন গুলোতে " বাংলা নিজের মেয়েকে চায় " এই ধরনের পোস্টার পাড়ায় পাড়ায় লাগাবেন না।।
বাংলা, বাঙালির একটাই " স্বর "
জাস্টিস ফর " আরজিকর "
@KunalGhoshAgain উৎসব এর ওপর মানুষের কোনো রাগ নেই,, উৎসবটা দিনে দিনে " উৎ - শবে " পরিণত হচ্ছে, মানুষের রাগ এখানেই। আসলে আপনি- আমি সকলেই আমরা বাংলা কে নিয়ে গর্ববোধ করি সেখানে বাংলার এই খারাপসময় মানুষ আন্দোলন করবে, বিভিন্নরকম পোস্ট করবে সোশ্যালমিডিয়া তে এটাই তো স্বাভাবিক, আপনি নাহয় উৎসবে ফিরুন
@BombagorerRani বলছিলাম যে পুলিশ আরেস্ট করতেই থাকবে আর ধর্ষকেরা কি ধর্ষণ করতেই থাকবে ?? এটা বন্ধ কবে হবে ?? আজকে জয়নগর কালকে অর্জিকর এরকম ভাবে চলতে থাকলে তো এমনি মেয়েদের হার ( শতাংশ ) ছেলেদের থেকে কম, এরপর তো দূরবীন/ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ও খুঁজে পাওয়া যাবে না,, এবার একটু নজর দিন দয়া করে।।
@BombagorerRani তাহলেই ভাবুন ডাক্তারের কত পাওয়ার, আজকে না হোক কিন্তু আপনাদের দলের হোক অথবা বাইরের যেকোনো সাধারণ মানুষেরই কিছু হলে সেই ছুটে যেতে হবে ডাক্তারের কাছে,, আর পশ্চিমবাংলায় সেই ডাক্তারেরই সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে অথবা বলা যেতে পারে যে আপনারা সুরক্ষা দিতে ব্যার্থ। ( সম্পূর্ণ অরাজনৈতিক )
" NH 35 "
জাতীয় সড়ক গুলির এরূপ ভয়াবহ অবস্থার জন্য কাকে দায়ী করবেন, প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী ? একজন বলে "দিল্লী থেকে টাকা আসেনি" আরেকজন বলে "টাকার হিসাব কই" মাঝখানে থাকে " জনগণ " যাদের ভোটেই আজ তারা ক্ষমতায় আর আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত।