আগামীতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
নিউইয়র্কে সালমান রুশদীর ওপর হামলা
বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর রচয়িতা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তার ওপর এ হামলা হয়।
দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এপ্রিল মাসে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। মাতৃত্বের কারণে দীর্ঘদিন সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। আবারও তিনি ফিরছেন লাইভ ক্যামেরা অ্যাকশনের জগতে।
গাজায় হামলা বন্ধে ব্যবস্থা নিন, বিশ্ববাসীর প্রতি বাংলাদেশ
ফিলিস্তিনের গাজা এবং আল আকসা মসজিদে নারী-শিশুসহ বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
কানাডায় ১০ লাখ মানুষের চাকরির সুযোগ
কানাডায় বর্তমানে ১০ লাখ শূন্যপদ রয়েছে। এতে বিশ্বের যেকোনো প্রান্তের নাগরিকরা চাকরির সুযোগ পাবেন। এমনকি দেশটিতে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার ব্যাপারেও সুবিধা দেওয়া হবে।
লোক কম, কাজ বেশি। এক কথায় কানাডার অবস্থা এখন এটাই।
আগামী সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এজন্য লোডশেডিং সমন্বয়ে এলাকাভেদে সপ্তাহে একেক দিন একেক এলাকায় শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকাভেদে ছুটি যেদিনই হোক, সেটি হবে সপ্তাহে একদিন।
ভারতীয় সংস্কৃতি নষ্ট করছেন মালাইকা-উরফি
ভারতীয় সংস্কৃতি নষ্ট করার ও অশ্লীলতার অভিযোগ এনে বলিউড তারকা মালাইকা অরোরা ও ছোটপর্দার অভিনেত্রী উরফি জাভেদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। শনিবার (৬ আগস্ট) এক টুইটার বার্তায় তিনি এ শুভকামনা জানান।