আজ স্বর্ণ নীতিমালা সংশোধনের লক্ষ্যে মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এর সভাপতিত্বে ৫ম সভা অনুষ্ঠিত হয়। বাজুস প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান এর নেতৃত্বে সভায় স্বর্ণ নীতিমালা সংস্কার কমিটির চেয়ারম্যান জনাব সমিত ঘোষ (অপু) সহ বাজুসের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
আজ খুলনা বিভাগীয় সভা উপলক্ষে বাজুস প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর যাওয়ার পথে ফরিদপুরের সাম্পান রেস্তোরাঁয় এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় ফরিদপুর জেলার বাজুসের স্থানীয় প্রতিনিধি দল ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।