২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় না এলে ২০২৩ সালে ভারতীয়দের মাথাপিছু আয় প্রায় ১,০০০ আন্তর্জাতিক ডলার বেশি হতে পারত। শুধু অর্থনীতি নয়, গণতন্ত্র ও সুশাসনের ১০টি গুরুত্বপূর্ণ সূচকেও মোদী-জমানার ভারত পিছিয়েছে—এমনটাই ইঙ্গিত দিচ্ছে টেক্সাস টেক ইউনিভার্সিটির দুই গবেষক কেভিন গ্রিয়ার এবং রবিন গ্রিয়ারের একটি নতুন ওয়ার্কিং পেপার। যদিও এই মুহুর্তে গবেষণাপত্রটি বিচারকমণ্ডলীর পরীক্ষাধীন। ফলে এর ফলাফল চূড়ান্ত বলে গণ্য করা উচিৎ নয়।
গবেষণাপত্রটির নাম ‘প্রমিসেস, প্রমিসেস: গভর্ন্যান্স অ্যান্ড গ্রোথ ইন ইন্ডিয়া আন্ডার মোদী অ্যান্ড দ্য বিজেপি’। ২০১৪ সালে ‘অচ্ছে দিন’, ‘গুজরাট মডেল’, ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’-এর মতো একগুচ্ছ প্রতিশ্রুতি সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। প্রায় এক দশক পরে সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের হিসাব মেলানোর চেষ্টা করেছেন দুই গবেষক। তাঁদের মূল প্রশ্ন ছিল, ২০১৪ সালে মোদী ও বিজেপি ক্ষমতায় না এলে ভারত যে পথে এগোতে পারত, সেই সম্ভাব্য পথের তুলনায় বাস্তব ভারত কোথায় দাঁড়িয়েছে?
Wrote to Hon'ble PM Shri @narendramodi expressing our deep apprehension over the escalating situation in the Gulf region following the attack on Iran. Requested urgent preparedness to ensure the safety of our Pravasis, including their safe return if necessary. The Government of Kerala stands ready to offer all possible assistance, including setting up helplines for relatives.