তুরস্কের দিজলে ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করায় IIFSO এর জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ড. মোস্তফা ফয়সাল পারভেজকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২৩ সমাপনী অধিবেশন সম্পন্ন হয়েছে।কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ গণআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করছি।
প্রহসনের নির্বাচন বর্জনের প্রোফাইল ফ্রেম - https://t.co/LMy2FtIZ03.
ফ্রেমটি নিজে প্রোফাইলে যুক্ত করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন।
নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
মাওলানা মুহাম্মদ মামুনুল হক-সহ সকল মজলুম কারাবন্দীর মুক্তি ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ভোটাধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হাফেজ মাওলানা সাজ্জাদ হোসাইন।
"রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাঁটতে গিয়ে আমার পা কাঁপে এবং প্রতিটি জনশক্তির পা কাঁপা উচিত।কারণ এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি শহীদের রক্ত মিশ্রিত মাটি।"
-ড.শফিকুল ইসলাম মাসুদ
সাবেক কেন্দ্রীয় সভাপতি
ও সাবেক সভাপতি,রাজশাহী বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির