543 MPs already sitting in Lok Sabha do not have time to discuss youth issues, toxic air, the jobs crisis, the disenfranchisement of crores of Indians.
Surely adding 272 more MPs will fix it.
Let me give you my story. My mother tried a lot to make me interested in music, bought harmonium and I regularly went to a singing school for 2 years and then dropped out as I was not at all interested.
The interest rekindled at 55 and I found a music teacher and started regular lessons for past 2 months.
I find my voice pretty steady and in-tune, however need to perfect the higher notes.
And I'm loving it!
So, no, it's never too late to do what you want to do.
মাথার মধ্যে শক্তি চাটুজ্জে ঘোরাঘুরি করছেন!
তোমার-আমার মধ্যে ছিলো নীল হ্যারিকেন
শক্তি চট্টোপাধ্যায়
এ-ঘর তখন ছোট্ট ছিলো, অনেকটা ঠিক তোমার মতন
মলিন ছেঁড়া জামার মতন, দু-একটি পা নামার মতন
ছোট্ট ছিলো, এখন অনেক বদলে গেছে
কাঁঠালকাঠের চৌকি বদলে হয়েছে খাট
কুঁড়েঘরের দরজা সরে জোড়া কপাট
এখন অনেক বড়ো হয়েছে, এ-ঘর এখন বড়ো হয়েছে
এখন অনেক বুড়ো হয়েছে, অনেকটা ঠিক তোমার মতন।
তোমার-আমার মধ্যে ছিলো নীল হ্যারিকেন
বিজলি এখন পোড়াচ্ছে ঘর
তোমার-আমার মধ্যে ছিলো অগ্নিস্বাক্ষী ভয়ের পাথর
এখন পাথর গুঁড়িয়ে গিয়ে করছে মাটি
তোমার খেলা বলতে ছিলো চু-কপাটি
এখন খেলা বদলে গেছে, খেলা একার
তোমার-আমার ছোট্ট সে-ঘর আজকে দেখার
সময় পেলাম, ছোট্ট সময়।।
আই শক্তি চ্যাটার্জি
তারাপদ রায়
আপনি কি ওইদিক থেকে আসছেন?
ওই হঠাৎ অন্ধকার নেমে আসা
সামনের ছমছমে দিকটা থেকে।
ওখানটায় কি রকম,
কি সব গাছপালা, জলবায়ু, মানুষজন
কিছুই জানা নেই, ধারণা নেই।
ওখানে কি অন্ধকারের আশেপাশে
নদীর ধার ধরে কিংবা টিলার নীচে
ঝোপঝাড়ের মধ্য দিয়ে
কাউকে এলোমেলো যেতে দেখলেন?
কাউকে দেখতে পেলেন,
লোকজন ঠেলে ভিড়ের মধ্যখানে ঢুকে
উস্কোখুস্কো চুল, বেসামাল পা
বাতাসের গলায় দড়ি বেঁধে তর্জনী তুলে ধমকাচ্ছে,
আমি, আমি শক্তি, আমি শক্তি চট্টোপাধ্যায়
আই শক্তি চ্যাটার্জি স্পিকিং।
এদিকে এই ভর সন্ধেয়
একটা মোমবাতি জ্বেলে বারান্দায় মাদুরের ওপরে
আমরা গেলাস-টেলাস ধুয়ে ঠায় বসে আছি;
শালপাতায় নুন-শশা, তেলেভাজা ঠাণ্ডা হয়ে যাচ্ছে।
এনামেলের কলাইচটা বাটিতে
এই অল্প একটু সরপুঁটি মাছের সরষে-ঝাল—
আর কতক্ষণ ধরে রাখা যাবে।
জোর বাতাস আসছে শালবনের দিক থেকে
মোমবাতিটা দপদপ করছে।
বড় দেরি হয়ে যাচ্ছে, রাত বাড়ছে।
আপনি দেখলেন?
আপনি ওদিকে কোথাও দেখলেন?
কেউ বলছে,
শক্তি, আমি শক্তি, আমি শক্তি চট্টোপাধ্যায়
আই শক্তি চ্যাটার্জি স্পিকিং
Well, I went for one of his live programs l-o-n-g back, during Left rule, in Girish Mancho. Though he didn't use any foul language in the program, but I absolutely abhorred his high-handedness and arrogant attitude towards his audience during the entire program. Decided then and there not to ever go for his live programs again.
But then, can't ever stop listening his songs, especially প্রথম দিকের গানগুলো!
@ChandraTalking Your vibe—Bangla-English mix, Lalon humanism, travel joy, sharp takes on politics and caste flaunting, airport soul, satirical RTs—lands closest with babumoshoy. You two banter in Bangla regularly, share the same dry sarcasm and cultural side-eye. Mutual energy matches.