📌 তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা’আলা জান্নাত হারাম করেছেন।
(১) সর্বদা মদপানকারী
(২) পিতা-মাতার অবাধ্য সন্তান
(৩) পরিবারে বেপর্দার সুযোগ দানকারী।
📖নাসাঈ, মিশকাত ৩৬৫৫
📝সনদ সহীহ ✅
শীঘ্রই ��মন এক সময় আসবে যখন মুসলিমদের সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হবে ছাগল। ফিতনা থেকে দ্বীন রক্ষার্থে পলায়নের জন্য তারা এগুলো নিয়ে পর্বতের চূড়ায় এবং বৃষ্টিপাতের জায়গাগুলিতে আশ্রয় নেবে। (বুখারী ৭০৮৮, সনদ সহীহ)
আবু দারদা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, বান্দা মৃত্যুকে যত বেশী স্মরণ করবে, তার উৎফুল্লতা ও অন্যের প্রতি হিংসা তত বেশী হ্রাস পাবে। (মুছান্নাফ ইবনে আবী শায়বা ৩৪৫৮৩)
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জুতা পরি���ান করা, চুল আচঁড়ানো, উযু সহ সকল ভালো কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। (বুলুগুল মারাম ৪৪, সনদ সহীহ)
মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের নেকী জারী থাকে। সাদক্বায়ে জারীয়া, ফলপ্রসূ ইল্ম এবং সুসন্তান যে ��ার জন্য দুআ করে। (১০০ সুসাব্যস্ত হাদিস ৯০,সনদ সহীহ)
সেই ব্যক্তির প্রতি আল্লাহ্ রহম করুন! যে বিক্রি করার সময়, কিনার সময় এবং স্বীয় অধিকার চাওয়ার সময় সহজ ও নরম পন্থা অবলম্বন করে। (১০০ সুসাব্যস্ত হাদিস ৯২, সনদ সহীহ)
এক ব্যক���তি পথ চলার সময় পথে একটি কাঁটার ডাল দেখতে পেলে তা রাস্তা থেকে সরিয়ে দিলো। ফলে আল্লাহ্ তার প্রতি অনুগ্রহ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। (১০০ সুসাব্যস্ত হাদিস ৯৩, সনদ সহীহ)