সুরমা বিধানসভার শান্তিরবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ০৪ নং ওয়ার্ডের মানুষ কিছুদিন যাবত যান্ত্রিক গোলযোগের কারণে পানীয় জলের সমস্যা ভুগছেন।
আজ দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করি এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করি।
আজ সুরমা বিধানসভার শান্তিরবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ০৩ নং ওয়ার্ডে বসবাসকারী স্বর্গীয় বেনু ভূষন দাস কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন।
আজ তাদের বাসভবনে উপস্থিত হয়ে পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি এবং ঈশ্বরের কাছে ওঁনার আত্মার চিরশান্তি কামনা করি।
ওঁম শান্তি।
সম্প্রতি এক দিবসীয় রাজ্যভিত্তিক কবাডি প্রতিযোগিতায় সুরমা বিধানসভার মহিলা কবাডি দলের কয়েকজন খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজ সেই কৃতি খেলোয়াড়দের কয়েকজন আমার নিজ বাসভবনে এসে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।
আজ কমলপুর মহকুমার হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী Dr.Manik Saha মহোদয়ের শুভহস্তে সমগ্র জেলার জন্য মোট ১৫টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন সম্পন্ন হয়।
রাজ্য বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়ের শুভ জন্মদিনে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা।
মা ত্রিপুরাসুন্দরীর কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
রাজ্য সরকারের অগ্রণী প্রচেষ্টায় ধলাই জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সুরমা বিধানসভার বিদ্যাজ্যোতি সালেমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গড়ে উঠছে আধুনিক ও পরিকাঠামো সমৃদ্ধ নতুন শিক্ষা পরিবেশ।
বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণের ১২ বছর— মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জীর দূরদর্শী নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনসেবার এক গৌরবময় যাত্রাকে সামনে রেখে আজ সুরমা বিধানসভার রাখালথলি বাজারে সালেমা আর.ডি ব্লকের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরের শুভ উদ্বোধন করি।
#12YearsOfSeva
ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জিকে জানানো হলো এক আবেগঘন ও স্মরণীয় স্বাগত। স্লোভাকিয়ার বিখ্যাত ‘Lucnica Ensemble’ পরিবেশন করল ‘বন্দে মাতরম’, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জি স্লোভাকিয়ায় পৌঁছেছেন, যা দেশটির স্বাধীনতার পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর।
তাঁকে স্বাগত জানান স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী Juraj Blanár এবং ঐতিহ্যবাহী ‘ব্রেড অ্যান্ড সল্ট’ দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
সুরমা বিধানসভার ২৯ নং বুথের সম্মানিত পৃষ্ঠাপ্রমুখ স্বর্গীয় উমেশ দাস কিছুদিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন ।
উনাদের বাসভবনে উপস্থিত হয়ে পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি এবং ঈশ্বরের কাছে ওঁনার আত্মার চিরশান্তি কামনা করি।
ওঁম শান্তি।।
মাননীয় প্রধানমন্ত্রী Narendra Modi জির দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সফল ১২ বছর পূর্তি উপলক্ষে সম্মানিত মণ্ডল সভাপতি মহোদয় সহ অন্যান্য দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ১২ নং শক্তি কেন্দ্রে বসবাসকারী সম্মানীয় প্রবুদ্ধ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি।
সুরমা বিধানসভার ৩২ নং বুথের সম্মানিত বুথ সভাপতি শ্রী রঞ্জিত সিনহা মহোদয় সহ বুথ কমিটির সকল সম্মানিত কার্যকর্তা, নেতৃত্ব এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব রক্তদাতা দিবসে সকল স্বেচ্ছায় মহান রক্তদাতা, রক্তদান শিবিরের আয়োজক ও স্বাস্থ্যকর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
আসুন, এই দিনে আমরা সবাই অঙ্গীকার করি — সময় হলে রক্ত দেব, মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াব।
#WorldBloodDonorDay🩸