কিলিয়ান এমবা��্পের গোলে তুরস্কের বিপক্ষে জয় পেয়েছে ফ্রান্স। বিশ্বকাপের পর ফ্রান্সের কোচের দায়িত্ব নেয়া জিনেদিন জিদান এদিনই প্রথম ডাগআউটে দাঁড়িয়ে দলের ম্যাচ পরিচালনা করলেন। তবে এই বিজয়ের আনন্দ ফিকে হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পের ইনজুরিতে...
ফ্রান্সের কোচ হিসেবে জিনেদিন জিদানের শুরুটা জয় দিয়ে হলেও ম্যাচটি শেষ হয়েছে বিষণ্ণতায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উয়েফা নেশন্স লিগের ম্যাচে তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে গোল করার কয়েক মুহূর্ত পরই বাঁ হাঁটুতে চোট নিয়ে মাথ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে।
২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট করা মাইকেল ওলিসে ৫৪ মিনিটে দারুণ পাস বাড়িয়েছিলেন, আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে নিচু শটে বল জালে জড়ান। এরপর এমবাপ্পে মাটিতে বসে বাঁ পা চেপে ধরেন। কয়েক মিনিটের মধ্যেই জিদান তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন।
ফ্রান্স শিবির ম্যাচের পর জানিয়েছে, এমবাপ্পের হাঁটুর টেন্ডনে চোট লেগেছে এবং চিকিৎসার জন্য তিনি মাদ্রিদে ফিরে যাবেন। তার ব��লি হিসেবে কারো নাম তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি।
ফরাসি টেলিভিশনকে এমবাপ্পের চোট সম্পর্কে জিদান বলেন, 'না, এটা ভালো নয়। দুর্ভাগ্যজনকভাবে, এটা ভালো নয়। আমরা কোনো ঝুঁকি নেব না।'
ম্যাচে এমবাপ্পে খেলছিলেন বাঁ প্রান্তে। গতবারের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ছিলেন মাঝখানে। ডান প্রান্তে ছিলেন ওলিসে এবং মাঝমাঠে ছিলেন ম্যানচেস্টার সিটির রায়ান শেরকি। শুরুর দিকে ম্যাচটি ছিল বেশ অগোছ���লো। দুই দলই বেশ কিছু ভুল পাস দেয়। ইজমিতের কোকায়েলি স্টেডিয়ামের অসমান মাঠও এর একটি কারণ ছিল।
প্রথমার্ধের শেষ দিকে ওলিসের বাঁকানো শটটি উগুরজান চাকির দুর্দান্ত সেভ দেন। এরপর আদ্রিয়েন রাবিও গোলের সুযোগ পেলেও বলটি বারপোস্টের ওপর দিয়ে পাঠিয়ে দেন। এর আগে শেরকি ও দেম্বেলের চমৎকার সমন্বয়ে সুযোগটি ত��রি হয়েছিল।
ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইগনাঁও দুর্দান্ত একহাতের সেভ করে চাকিরের সমান কৃতিত্ব দেখান। তিনি ইসমাইল ইউকসেকের নিচু হেডারটি অসাধারণভাবে ঠেকিয়ে দেন।
এরপর ৮৭তম মিনিটে চাকির লাল কার্ড দেখেন। বক্সের বাইরে থেকে ব্র্যাডলি বারকোলার শট হাত দিয়ে ঠেকানোর কারণে তাকে মাঠ ছাড়তে হয়।
#FranceFootball #KylianMbappe #ZinedineZidane #somoytv