নাহিদের বক্তব্য দেওয়ার সময় আজ সংসদে জোনায়েদ সাকি-কে দেখলাম পুরোটা সময় কষা মুখে বসে থাকতে। যতই শুদ্ধ উচ্চারণে কথা বলুন, যতই ওয়ালস্ট্রিট থেকে বিশ্বসাহিত্যের কেন্দ্রের ঘোলা জলে মাছ ধরার তত্ত্ব শোনান - বাস্তবতা হলো, পোলাপান এলিটিজম দুচে না ,এই প্রজন্ম আপনাদের কাছ থেকে রাজনীতি শেখেনি।
ওরা শিখেছে এই ৫৫ হাজার বর্গমাইলের মাটি, মানুষ আর বাস্তব সংগ্রাম থেকে। শিখেছে রাস্তায়, ক্যাম্পাসে, আঘাতে, অপমানে।
আজকের নাহিদ একদিনে তৈরি হয়নি। নাহিদ ইসলাম কোনো আকস্মিক ঘটনা নয় - একটা দীর্ঘ সময়ের ফল। আমরা সবাই ২০২৪-এর নির্যাতনের ছবিগুলো দেখেছি। কিন্তু তারও আগে, ২০১৯ সালে ছাত্রলীগের হাতে নির্যাতিত সেই নাহিদের ছবিটা অনেকেই ভুলে গেছে।
ইতিহাস আসলে এমনই - যারা সহ্য করে, কিন্তু ক্ষমতার লোভে ক্ষমতার কাঁধে হেলান দিয়ে সত্যকে পেছনে ফেলে না দেখার ভান করে বসে থাকে না, তারাই একসময় কথা বলতে শেখে। আর যখন বলে, তখন সেটা শুধু ব্যক্তির কণ্ঠ থাকে না - একটা প্রজন্মের ভাষা হয়ে ওঠে।
@NahidIslam_24@NCP4BD@HasnatAb_dullah
#facebookpost
#JulyRevolution
#fypシ
#followerseveryone
@rowshan1504 ইউনুস স্যারের সারা জীবনের জন্য যত গ্লানি বয়ে বেড়াতে হবে তার মধ্যে সবচেয়ে বড় হলো হাদির বিচার না হওয়া। তার কবর পর্যন্ত তাকে পিছু ছাড়বে না। 🙂↔️