চার সদস্যের একটি ‘কমান্ডো ইউনিট’ লিবিয়ার জিনতান শহরে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।
এদিকে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন তার বোন। লিবিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, সাইফ আল-ইসলাম আলজেরিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত হয়েছেন।
লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর বিষয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লিবিয়ান নিউজ এজেন্সি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাইফ আল-ইসলামের রাজনৈতিক দলের প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সাইফ আল-ইসলামের আইনজীবী জানান,