ছাত্রসমাজের সঙ্গে মতবিনিময়, আগামী দিনের ভাবনা নিয়ে আলোচনা।
আজ ABVP পাণ্ডবেশ্বর নগর শাখার ছাত্র-ছাত্রী ও কার্যকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলাম। ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে গু��ুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হলো।
ছাত্রদের কথা শোনা এবং তাঁদের স্বার্থে পাশে থাকার অঙ্গীকার রইল।
#ABVP #Pandaveswar
সেবা সেতু অভিযানের মাধ্যমে পাণ্ডবেশ্বরের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ২, ৩ ও ৪ অক্টোবর বিভিন্ন কেন্দ্রে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। যোগ্য ছাত্রছাত্রীরা ক্যাম্পে এসে স্কলারশিপের জন্য আবেদন করুন।
পাণ্ডবেশ্বরের কোনও যোগ্য ছাত্রছাত্রী যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই আবেদন রইল।
ক্যাম্পের স্থান:
পাণ্ডবেশ্বর বিএল অ্যান্ড এলআরও গ্রাউন্ড
হরিপুর কমিউনিটি হল
লাউদোহা ব্লক কমিউনিটি হল
জেমুয়া পঞ্চায়েত অফিস
#SevaSetuAbhiyan #ScholarshipCamp #Pandaveswar
মায়ের আগমনের প্রস্তুতিতে শঙ্করপুরে উৎসবের আবহ।
আজ শঙ্করপুরে দুর্গাপূজার ��্রস্তুতি ও আয়োজন পরিদর্শন করলাম। আগামী ১৪ সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আগমনকে সামনে রেখে পূজা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হলো।
সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলেছে। সকলের সহযোগিতায় এবারের উৎসব আরও আনন্দময় হয়ে উঠুক, এই কামনা করি।
#Shankarpur #DurgaPuja
পশ্চিমবঙ্গের শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ নবান্নে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
বৈঠকে রাজ্যে নতুন বিনিয়োগের সম্ভাবনা, শিল্পের প্রসার এবং কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শিল্প ও বিনিয়োগের নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অগ্রগতি এবং কর্মসংস্থানের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করাই এই আলোচনার মূল লক্ষ্য।
পাণ্ডবেশ্বরকে নতুন করে শিল্পের মানচিত্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজ অনুষ্ঠিত হল ‘পাণ্ডবেশ্বর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কনক্লেভ ২০২৬’।
এক সময় পাণ্ডবেশ্বরকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে যে আতঙ্ক ও অনিশ্চয়তার ধারণা ছিল, সেই পরিস্থিতি বদলেছে। গত কয়েক মাসে প্রশাসন ও পুলিশের উদ্যোগে ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনি অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, পাণ্ডবেশ্বরে এমন ��কটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে উদ্যোক্তারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।
শিল্প গড়ে উঠলে তৈরি হবে নতুন কর্মসংস্থান। একইসঙ্গে শ্রমিকদের অধিকার এবং শ্রম আইনও যথাযথভাবে মানতে হবে। কোনও সমস্যার সমাধান হবে আইনি পথে, জোরজবরদস্তির মাধ্যমে নয়।
পাণ্ডবেশ্বরে রয়েছে তুলনামূলক কম খরচে জমির সুযোগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিমানবন্দরের সঙ্গে সহজ সংযোগ, নতুন পরিকাঠামো গড়ে তোলা�� সম্ভাবনা এবং পর্যটন ক্ষেত্রে বিপুল সুযোগ। শিল্পের পাশাপাশি পর্যটনকেও নতুন অর্থনৈতিক সম্ভাবনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
আজকের সম্মেলনে প্রায় ১,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে উদ্যোক্তাদের আগ্রহ পাণ্ডবেশ্বরের সম্ভাবনাকেই আরও স্পষ্ট করেছে।
আমাদের লক্ষ্য শুধু ঘোষণা নয়। আগামী দিনে কতগুলি শিল্প বাস্তবে গড়ে উঠল, কত বিনিয়োগ এল এবং কত মানুষের কর্মসংস্থান হল, সেই হিসাবও মানুষের সামনে তুলে ধরা হবে।
পাণ্ডবেশ্বরকে আবার একটি শক্তিশালী শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার এই যাত্রায় উদ্যোক্তা, শ্রমিক, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা থাকবে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী শ্রী তাপস রায় মহাশয়, মাননীয়া প্রতিমন্ত্রী শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়া, মাননীয় জেলা সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়, দুর্গাপুর পশ্চিম বিধানসভার মাননীয় বিধ���য়ক শ্রী লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই মহাশয়, আসানসোল উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দ্র মুখার্জি মহাশয়, বারাবনি বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অরিজিৎ রায় মহাশয়, রানিগঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী পার্থ ঘোষ মহাশয়, মাননীয় জেলাশাসক মহাশয় সহ অন্যান্য শিল্পপতি, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতৃত্ব এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।
শিল্পপতি, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট মহলের মতব���নিময়ের মাধ্যমে পাণ্ডবেশ্বরের শিল্পসম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে।
আসুন, পাণ্ডবেশ্বরে বিনিয়োগ করুন।
আসুন, পাণ্ডবেশ্বরের নতুন অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ে তুলি।
@TapasRoy387026 @moumitabmisra
#PandabeswarIndustriesAndInvestmentConclave2026 #Investment #IndustrialDevelopment #Employment #WestBengal
আজ পাণ্ডবেশ্বর বিধানসভার অন��তর্গত কাঁটাবেড়িয়া কমিউনিটি হলে মণ্ডল-৪-এর দলীয় কার্যকর্তাদের নিয়ে আবাস যোজনা ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে আবাস যোজনা সংক্রান্ত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, প্রাপ্য সুবিধা এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মানুষের প্রয়োজন ও সমস্যাগুলি কার্যকর্তাদের মাধ্যমে আরও নিবিড়ভাবে জানা এবং সংশ্লিষ্ট বিষয়গুলিতে যথাসাধ্য সহযোগিতা করার লক্ষ্যে এই আলো���না গুরুত্বপূর্ণ।
মানুষের পাশে থেকে, জনসেবার এই পথচলা আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার।
#Pandaveswar #BJP #AwasYojana
Gold for India, another golden chapter in our sporting journey.
Heartiest congratulations to the Indian Men’s Kabaddi Team on successfully defending their Asian Games crown with a thrilling victory over Iran.
A remarkable display of composure, strength, skill and exceptional teamwork. With this victory, India secured its 9th Asian Games gold medal in Men’s Kabaddi.
Congratulations to the champions on another proud achievement for Indian sport. The Tiranga continues to soar high on the Asian stage.
#AsianGames2026 #TeamIndia #MensKabaddi #Cheer4Bharat
আজ পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি গ্রামে মণ্ডল-২-এর দলীয় কার্যকর্তাদের নিয়ে আবাস যোজনা ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে আবাস যোজনা সংক্রান্ত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, প্রাপ্য সুবিধা এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এলাকার মানুষের কথা আরও নিবিড়ভাবে জানা এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী যথাসাধ্য সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়।
মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার।
#Pandaveswar #BJP #AwasYojana
कल बंगाल की धरती पर भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष मान��ीय श्री नितिन नवीन जी का आगमन होने जा रहा है।
उनका यह आगमन केवल संगठनात्मक चर्चा या संगठन को और मजबूत करने तक सीमित नहीं है। ‘संकल्प पत्र’ के माध्यम से बंगाल की जनता से किए गए वादों को धरातल पर उतारने और सत्ता के अहंकार से दूर रहकर जनसेवा के प्रति स्वयं को और अधिक समर्पित करने की दिशा में भी यह एक महत्वपूर्ण संदेश है।
सत्ता नहीं, जनसेवा ही हमारी पहचान हो। जिम्मेदारी के हर कदम पर जनता के विश्���ास और अपेक्षाओं का सम्मान करना ही हमारा संकल्प हो।
बंगाल की धरती पर माननीय श्री नितिन नवीन जी का हार्दिक स्वागत एवं अभिनंदन।
@BJP4Bengal @NitinNabin
ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ, সমাজসংস্কারক ও মানবতাবাদী রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁর প্রগতিশীল চিন্তা, সমাজসংস্কারের ��দ্যোগ ও মানবিক মূল্যবোধ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
#RajaRammohanRoy