আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?
আমি মনোয়ারা ইসলাম, অনেকেই হয়তো চিনেন অনেকে আবার না।
পুরাতন আইডি চলে যাওয়ায় নতুন করে আইডি খুলতে হলো।
আশাকরি সবাই আগের মতো লাইক-কমেন্ট ফলো করে পাশে থাকবেন ,, আন্তরিক ধন্যবাদ।
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ.
তোমাদের সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যেই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। তিনিই মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল।
____ (সূরাঃ মুলক, আয়াতঃ ২)
مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
আমি কুরআন হিসেবে এমন কিছু নাযিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত; কিন্তু তা জালিমদের ক্ষতিই বৃদ্ধি করে।
____ (Surat Al-Israa : 82)
সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না
ইরশাদ হয়েছে, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত কোরো না। এবং জেনেশুনে সত্য গোপন কোরো না।’
____ (সুরা: বাকারা, আয়াত: ৪২)
ইন্নাল্লাহা মা’আস-সাবিরীন।
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
____ (সুরাঃ আল-বাকারাহ, আয়াতঃ ১৫৩)
ধৈর্য ইসলামের মূল শিক্ষা। দুঃখ, ক্ষতি, পরীক্ষার সময় ধৈর্য ধারণকারীদের প্রতি আল্লাহর বিশেষ সাহায্য নাজিল হয়।
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ
ক্ষমাশীলতা ও উদারতা অবলম্বন করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন।
____ (সূরাঃ আল-আরাফ, আয়াতঃ ১৯৯)