প্যালেস্টাইনের গাজা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদদপুষ্ঠ জায়নবাদী ইসরাইলী হামলা ও ঐ এলাকা জনমানবশূন্য করার পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন আজ ২৭ অক্টোবর ২০২৩ ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘর্ষে শিক্ষার্থী রেজাউল হত্যার বিচার করা, খুলনায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ ৩ দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে।
শিক্ষা উপকরণের দাম কমাও, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ দাও ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫% ট্যাক্স বাতিল করে শিক্ষাব্যয় সংকোচনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন - কেন্দ্রীয় সংসদের ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ৩০ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক নিয়োগ সহ ৩ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের মানববন্ধন সেগুনবাগিচা আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের লক্ষ্যে আগামী ২১ জুলাই ২০২৩ শুক্রবার ছাত্র-যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ যুব মৈত্রীসহ অন্যান্য কয়েকটি সংগঠনের সাথে মধুর ক্যান্টিনে মতবিনিময় সভা।