রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।❤️❤️❤️
মাতা ত্রিপুরেশ্বরীর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
🙏🙏🙏
@BjpBiplab@tripura_cmo
হঠাৎ আজ বিশালগড় মহকুমা হাসপাতালে গিয়ে রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলার সুযোগ হয়। তাঁদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা, ওষুধের প্রাপ্যতা এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি মতামত জানার চেষ্টা করি।
আনন্দের বিষয়, অধিকাংশ রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা বর্তমান স্বাস্থ্যপরিষেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের এই ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে যে, আমাদের সরকারের আমলে স্বাস্থ্য খাতে যে আমূল পরিবর্তন হয়েছে, তার সুফল আজ সাধারণ মানুষ পাচ্ছেন।
মানুষের সুস্থতা ও উন্নত স্বাস্থ্যপরিষেবা নিশ্চিত করাই আমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে আরও উন্নত পরিষেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
শ্রাবণের প্রথম সোমবারের পবিত্র লগ্নে মহাদেবের কৃপা ও আশীর্বাদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওঁ নমঃ শিবায়।
🕉️ পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবারে আজ #শ্রীশ্রী_দক্ষিণেশ্বরী_কালিবাড়ি-স্থিত #শিব_মন্দিরে বাবা #ভোলানাথের শুভ স্নানকার্যে অংশগ্রহণ করে শিব আরাধনায় ব্রতী হই।
মহাদেবের অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ভক্তি, বিশ্বাস ও মানবকল্যাণের এই পবিত্র বার্তা আমাদের সকলের জীবনকে আলোকিত করুক।
হর হর মহাদেব! 🔱
ওঁ নমঃ শিবায়। 🙏
🕉️ পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবারে আজ চরিলাম বিধানসভা অন্তর্গত ব্রজপুরস্থিত শিব মন্দিরের নির্মাণ ও উন্নয়নের উদ্দেশ্যে আমার সামর্থ্য অনুযায়ী এক সামান্য দান সমর্পণ করার সৌভাগ্য অর্জন করি। এটি কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং আমাদের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
এক সময় দীর্ঘ বাম অপশাসনের অবহেলায় রাজ্যের বহু মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান জরাজীর্ণ অবস্থায় উপনীত হয়েছিল। ভক্তদের অনুভূতি ও আমাদের ঐতিহ্যের প্রতি যে উদাসীনতা তৈরি হয়েছিল, আজ তা কাটিয়ে পুনরায় মন্দিরগুলোকে প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টা চলছে। এই পরিবর্তনের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
মন্দির শুধু ইট-পাথরের স্থাপনা নয়—এটি আমাদের বিশ্বাস, সংস্কৃতি, ঐতিহ্য, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির এক পবিত্র কেন্দ্র। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমাদের ধর্মীয় স্থানগুলোর সংরক্ষণ, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে এগিয়ে আসি। আমাদের সম্মিলিত উদ্যোগেই আগামী প্রজন্মের জন্য রক্ষা পাবে আমাদের গৌরবময় ঐতিহ্য।
ওঁ নমঃ শিবায়।
হর হর মহাদেব। 🙏🕉️
#শ্রাবণ_সোমবার #ওঁ_নমঃ_শিবায় #হর_হর_মহাদেব #ব্রজপুর_শিব_মন্দির #ধর্ম_সংস্কৃতি_ঐতিহ্য #Charilam
📍 ৫৬ নং বুথ | চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত
বৃষ্টিস্নাত আবহাওয়াকেও উপেক্ষা করে আজ ৫৬ নং বুথে ঘরঘর জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করি।
এই জনসংযোগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যুগান্তকারী উদ্যোগ #VB_G_RAM_G সম্পর্কে সাধারণ মানুষের কাছে বিস্তারিত তুলে ধরি। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, আর্থিক স্বনির্ভরতা, কাজের দিন ও দৈনিক মজুরি বৃদ্ধিসহ প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করি।
একইসঙ্গে "কেমন আছে বিশালগড়"—এই লক্ষ্যকে সামনে রেখে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজখবর নিই, সমস্যার কথা শুনি এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।
আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।
#VB_GRamG #ঘরঘর_জনসংযোগ #কেমন_আছে_বিশালগড় #বিকশিত_ভারত #BJP #Bishalgarh
ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির নবনিযুক্ত সকল পদাধিকারী ও নবনিযুক্ত মোর্চার সভাপতিদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের নেতৃত্ব, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতায় ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী ও জনমুখী হয়ে উঠুক—এই কামনা করি।
সকলের সফল কর্মময় পথচলার জন্য আন্তরিক শুভকামনা।
বন্দে মাতরম।
ভারত মাতা কি জয়। 🚩
আজ পবিত্র মঙ্গলবার।
প্রতি সপ্তাহের মতো আজও আমবাগানস্থিত #হনুমান_মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা শান্ত হয়ে গেল। #বজরংবলীর চরণে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর করেন এবং সকলের ওপর তাঁর আশীর্বাদ বজায় রাখেন।
মাগো, তুমি সর্বমঙ্গলা, তুমি বিপদের রক্ষাকর্ত্রী। তোমার কৃপায় সকল অমঙ্গল দূর হোক, মানবজীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
আজ মা বিপদনাশিনী পূজায় ব্রতী ভক্তকুলের সঙ্গে #বিশালগড়_মন্ডল কমিটির সদস্য #ভানু_গিরি এর বাড়িতে আয়োজিত #মা_বিপদনাশিনী পূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি। মায়ের চরণে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি, কল্যাণ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় প্রার্থনা জানাই।
তোমার কৃপায় সকল অমঙ্গল দূর হোক এবং মানবজীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
আজ #মা_বিপদনাশিনী পূজা উপলক্ষে #বিশালগড়_মন্ডল অন্তর্গত ৪নং বুথের একনিষ্ঠ কার্যকর্তা #বিজয়_লাল_দেব-এর বাড়িতে আয়োজিত পূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য হলো।
মায়ের চরণে প্রার্থনা জানাই, তিনি যেন সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি, কল্যাণ এবং সর্বাঙ্গীণ মঙ্গল নিশ্চিত করেন।
তোমার কৃপায় সকল অমঙ্গল দূর হোক এবং মানবজীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
আজ #মা_বিপদনাশিনী পূজা উপলক্ষে #বিশালগড়_মন্ডল অন্তর্গত ২৭ নং বুথের নিবাসী #গৌতম_সাহা -এর বাড়িতে আয়োজিত পূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য হলো।
মায়ের চরণে প্রার্থনা জানাই, তিনি যেন সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি, কল্যাণ এবং সর্বাঙ্গীণ মঙ্গল নিশ্চিত করেন।
যুব শক্তির জাগরণ, উন্নত ভারতের অঙ্গীকার।
ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিটি উদ্যোগই যুবসমাজকে জাতি গঠনের মূলধারায় যুক্ত করার এক দৃঢ় পদক্ষেপ। নব ভোটার সংযোগ, সদস্যতা অভিযান, মক পার্লামেন্ট, কার্গিল বিজয় দিবসের কর্মসূচির পাশাপাশি 'নমো যুব যাত্রা' ছিল যুবশক্তিকে সংগঠিত করে উন্নত ভারতের সংকল্পকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক অভিযান।
এই রিপোর্ট কার্ড শুধু কার্যক্রমের তালিকা নয়—এটি যুব মোর্চার কর্ম, অঙ্গীকার এবং জনসেবার প্রমাণ।
যুব শক্তি, দেশ শক্তি।
চলুক যুব যাত্রা, গড়ে উঠুক উন্নত ভারত।
#BJYM #ReportCard #YuvaShaktiDeshShakti #ViksitBharat #BJP #Tripura
তোমার কৃপায় সকল অমঙ্গল দূর হোক এবং মানবজীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
আজ #মা_বিপদনাশিনী পূজা উপলক্ষে #বিশালগড়_মন্ডল অন্তর্গত #লক্ষ্মীবিল_গ্রাম_পঞ্চায়েতের প্রধান #সঞ্জিত_দেবনাথ-এর বাড়িতে আয়োজিত পূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য হলো।
মায়ের চরণে প্রার্থনা জানাই, তিনি যেন সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি, কল্যাণ এবং সর্বাঙ্গীণ মঙ্গল নিশ্চিত করেন।
তোমার কৃপায় সকল অমঙ্গল দূর হোক এবং মানবজীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
আজ #মা_বিপদনাশিনী পূজা উপলক্ষে #বিশালগড়_মন্ডল অন্তর্গত #লক্ষ্মীবিল_গ্রাম_পঞ্চায়েতের সদস্য #মলিন_দাস-এর বাড়িতে আয়োজিত পূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য হলো।
মায়ের চরণে প্রার্থনা জানাই, তিনি যেন সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি, কল্যাণ এবং সর্বাঙ্গীণ মঙ্গল নিশ্চিত করেন।
আজ #মা_বিপদনাশিনী পূজা উপলক্ষে #বিশালগড়_মন্ডল অন্তর্গত ৪৬ নং বুথের বুথ কমিটির হোয়াটসঅ্যাপ ইনচার্জ #বাপন_রায়-এর বাড়িতে আয়োজিত পূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য হলো।
মায়ের চরণে প্রার্থনা জানাই, তিনি যেন সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি, কল্যাণ এবং সর্বাঙ্গীণ মঙ্গল নিশ্চিত করেন।
সিপাহীজলা উত্তর জেলায় আন্তরিক স্বাগতম।
ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহাশয়কে সিপাহীজলা উত্তর জেলার মাটিতে জানাই উষ্ণ স্বাগতম।
আপনার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে, কর্মীদের উৎসাহ ও জনসেবার অঙ্গীকার আরও সুদৃঢ় হবে—এই বিশ্বাস রাখি।
সংগঠন সর্বাগ্রে, সেবা আমাদের সংকল্প।
স্বাগতম, অভিনন্দন ও শুভকামনা। 🙏🪷
@AbhishekDeb_roy
"প্রতিশ্রুতি নয়, কাজে বিশ্বাসী। বিশালগড়ের উন্নয়নে এবং আপনাদের পাশে থাকতে আমি সবসময় প্রস্তুত। চলুন, একসাথে গড়ি আগামীর সুন্দর বিশালগড়। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার চলার পথের শক্তি।
আজ ২২ জুলাই, ঐতিহাসিক 'জাতীয় পতাকা গ্রহণ দিবস'
১৯৪৭ সালের এই দিনে আমাদের গণপরিষদে অত্যন্ত মর্যাদার সাথে বর্তমান ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাটি গৃহীত হয়। আমাদের এই তিলকসম্ভূতা পতাকা আমাদের দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক।
জাতীয় পতাকা গ্রহণ দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
📍রাউতখলা পঞ্চায়েত
উন্নয়নের পথে বিশালগড়।
কথায় নয়, উন্নয়নের বাস্তব চিত্র নিয়ে এবার পৌঁছে যাচ্ছি প্রতিটি পঞ্চায়েতে।
"উন্নয়নের পথে বিশালগড় – পঞ্চায়েতভিত্তিক উন্নয়ন প্রদর্শনী অভিযান"-এ তুলে ধরা হবে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং মানুষের জীবনে আসা ইতিবাচক পরিবর্তনের বাস্তব ছবি।
আসুন, একসাথে দেখি, জানি এবং অনুভব করি—
উন্নয়নের এই অগ্রযাত্রায় বিশালগড় কতটা এগিয়েছে।
সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস।
উন্নয়নের পথে বিশালগড়, এগিয়ে চলেছে আত্মবিশ্বাসের সঙ্গে।
#উন্নয়নের_পথে_বিশালগড় #পঞ্চায়েতভিত্তিক_উন্নয়ন #ViksitBharat #BJP #Bishalgarh #Tripura #SabkaSaathSabkaVikas #DevelopmentJourney