দৌলতাবাদ এন বি এস হাই স্কুলে কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ ও সামাজিক কুপ্রথা। উপস্থিত ছিলেন কন্যাশ্রী-রূপশ্রী আধিকারিক, BDO অফিসের কর্মী ও শিক্ষকবৃন্দ।
কান্দি ব্লকের বাহারা আদর্শ বিদ্যালয়ে এএফএইচসি-র সহযোগিতায় সচেতনতা ও কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়।
কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, মানসিক চ্যালেঞ্জ ও সচেতনতা নিয়ে আলোচনা হয়।
#AFHC#AdolescentHealth#CHL#Kandi#SchoolAwareness
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ) ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প 'ঐক্যশ��রী' ২০২৫-২৬ এর আবেদন প্রক্রিয়া শুরু হল।
আবেদন করার সময়সীমাঃ ২৫ শে জুন, ২০২৫ থেকে ৩১শে অগাষ্ট ২০২৫ পর্যন্ত। অনলাইনে আবেদন করুন https://t.co/NDXbCOq3VX
লালবাগ গভঃ স্পন. গার্লস হাই স্কুলে কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে এনজিও পরিচালিত কর্মসূচিতে গ্লোবাল ওয়ার্মিং, নারীদের স্বাস্থ্য ও কিশোরীদের সমস্যা নিয়ে আলোচনা হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা ছড়ানোই ছিল মূল লক্ষ্য।
#ClimateChange#Kanyashree#WomenHealth#Murshidabad
"আমি কন্যাশ্রী ক্লাবের একজন সদস্যা। আমি চাই, আমার মতো প্রতিটি মেয়ে তার স্বপ্নপূরণের সুযোগ পাক। বাল্যবিবাহ আমাদের পড়াশোনা, স্বপ্ন এবং সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। আসুন, আমরা সবাই মিলে বাল্যবিবাহকে 'না' বলি।"
— এক কন্যাশ্রী ক্লাব সদস্যা
#StopChildMarriage#Kanyashree
খিদিরপুর গ্রাম পঞ্চায়েতে কিশোর-কিশোরী সভায় এক কিশোরী নেত্রী বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করে।
এই উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরীদের সচেতনতা ও নেতৃত্ব গড়ে তোলা হচ্ছে।
#StopChildMarriage#PeerLeader#CHL#Khidirpur#AdolescentVoices
শিশু বিবাহ রোধে সচেতনতামূলক তথ্য, শিক্ষা ও যোগাযোগ (IEC) সামগ্রী বহরমপুর ও হরিহরপাড়া ব্লকের CDPO, ICDS সুপারভাইজার এবং AWW-দের মধ্যে বিতরণ করা হয়, OC-সোশ্যাল ওয়েলফেয়ার, DSWO এবং DPO (ICDS)-এর উপস্থিতিতে, শিশু বিবাহ মুক্ত ব্লক গঠনের উদ্যোগের অংশ হিসেবে।