গত মাসের ২৭ তারিখ… আমার হৃদয়ের মানুষ চিরদিনের জন্য চলে গেল।
আজও মনে হয় সে আছে, কিন্তু বাস্তব বড়ই নিষ্ঠুর।
ভালোবাসা থেমে যায়নি, থেমে গেছে শুধু তার স্পর্শ।
আল্লাহ তাকে জান্নাত দান করুন। 🤲
তুমি নেই, তবুও প্রতিটি নিঃশ্বাসে আছো।😭😭
তুমি আমার হৃদয়ে এমনভাবে জড়িয়ে আছো, তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা বা ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো তোমাকে হৃদয়ে নিয়েই এভাবেই সারাজীবন কাটিয়ে দেব। ❤️❤️A😭😭
তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত যেন ধীরে ধীরে আমাকে শেষ করে দিচ্ছে।সময় ঠিকই চলে যাচ্ছে, পৃথিবীও আগের মতোই আছে শুধু তুমি নেই।
আর তোমার অনুপস্থিতিতে বেঁচে থাকাটাই যেন প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাওয়া। 😭😭❤️❤️
যে চোখ দিয়ে তোমাকে দেখে ভালোবেসেছিলাম, সেই চোখ দু’টি যেদিন চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে হয়তো সেদিনই তোমার প্রতি এই মায়াটুকুও শেষ হবে। তার আগে নয় 😭😭কোনোদিন নয়।😭😭
যে চোখ দু’টি তোমাকে দেখে ভালোবাসতে শিখেছিল, আজও সেই চোখের পাতায় তোমার স্মৃতিই নীরবে জেগে থাকে। তুমি নেই এ সত্যিটা মেনে নিতে শিখেছি, কিন্তু তোমাকে ভুলে যেতে পারিনি।
শেষবার তোমাকে দেখার মুহূর্তটা আজও মনে আছে।তখন বুঝিনি, সেটাই আমাদের শেষ দেখা।যদি জানতাম, তোমাকে আর কখনো দেখতে পাবো না তাহলে হয়তো তোমাকে আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখতাম।আজও সেই আফসোসটা বুকের ভেতর বেঁচে আছে।😭😭❤️
হে আল্লাহ, ছোট্ট পরীটিকে নেক হায়াত দান করুন, সুস্থ ও নিরাপদ রাখুন, ঈমানের সাথে বড় হওয়ার তাওফীক দিন এবং তাকে তার পরিবার ও উম্মাহর জন্য কল্যাণের উৎস বানিয়ে দিন। আমীন। 🤲🌸
আলহামদুলিল্লাহ! 🤍
আয়েশা চলে যাওয়ার পর দীর্ঘদিন ধরে মনটা যেন ভারী হয়ে ছিল। আজ অনেক দিন পর হৃদয়ের ভেতর একটুখানি প্রশান্তি অনুভব করছি।
কারণ, আল্লাহ তাআলা আমার বোনকে একটি কন্যাসন্তানের নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ।
আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট তোমাকে হারানো নয়, বরং তোমাকে ভালোবেসেও শেষবার বলতে না পারা, থেকে যাও, তোমাকে ছাড়া আমি সত্যিই বাঁচতে পারব না।তুমি চলে গেছো, আর আমি প্রতিদিন একটু একটু করে নিঃশব্দে ভেঙে পড়ছি।😭😭❤️❤️
তুমি চলে যাওয়ার পর বুঝেছি মৃত্যু শুধু একজন মানুষকে কেড়ে নেয় না,সঙ্গে নিয়ে যায় আরেকজন মানুষের হাসি, স্বপ্ন, আর বেঁচে থাকার ইচ্ছেটাও।
জানো? আজও তোমার জন্যই প্রার্থনা করি। শুধু পার্থক্য একটাই আগে তোমাকে আমার কাছে চাইতাম, এখন আল্লাহর কাছে তোমার জন্য জান্নাত চাই। 🤲😭😭
যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম, আজ সে শুধু স্মৃতি।সবাই বলে সময় সব ঠিক করে দেয়, অথচ কিছু শূন্যতা সময়ও পূরণ করতে পারে না ।ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা বুকের ভেতর নীরবে বয়ে বেড়াতে হয় হাসির আড়ালে, নীরবতার ভেতরে।তবুও ভালোবাসা থেকে যায়, শুধু মানুষটা আর ফিরে আসে না।😭😭A
এবারের বিশ্বকাপ আমাদের দুইজন এর একসাথে দেখার কথা ছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস আমি মাটির উপরে, আর তুমি মাটির নিচে। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক।আমিন।😭😭❤️❤️
ভালোবাসা শেষ হয়নি, শুধু দেখা হওয়াটা দুনিয়া থেকে আখিরাতে চলে গেছে। আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং জান্নাতে আবার আমাদের এক করে দিন।❤️❤️😭😭
তোমার কবরের কাছে যতবার যাই, ততবারই মনে হয় মাটি শুধু তোমাকে ঢেকে রেখেছে, আমার ভালোবাসাকে নয়।
কথা বলার মানুষটা নেই, তবুও নীরবতায় তোমার সঙ্গেই সবচেয়ে বেশি কথা হয়।😭😭❤️❤️
তোমাকে ভালোবেসে আমি পাগল প্রায়। তোমার হাসিতে শান্তি খুঁজি, তোমার স্মৃতিতে বেঁচে থাকি। পৃথিবী বদলে গেলেও একটা জিনিস বদলাবে না— তোমার প্রতি আমার ভালোবাসা। ❤️❤️A
তোমাকে ভালোবাসাটা কোনো দিনের জন্য ছিল না, এটা ছিল সারাজীবনের জন্য। তুমি কাছে থাকো বা না থাকো, আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা সবসময়ই তোমার। ভালোবাসি আজও, আগের মতোই। ❤️😭A