ভালোবাসার নিশ্চিত কোনো সংজ্ঞা বা সিলমোহর হয়তো নেই, কিন্তু পরিচিত কারো অনুপস্থিতি বা হারিয়ে যাওয়ার আশঙ্কায় যে নিঃসঙ্গতা তৈরি হয়, তা জীবনের মানচিত্রহীন এক দীর্ঘ দুপুর বা অন্তহীন শূন্যতার মতো।
---শুভ রাত্রি
অন্ধের পিছনে হেঁটে গিয়ে গর্তে পড়ার দোষ নিশ্চয়ই অন্ধের নয়..!!
জীবনে আমরা অনেক সময় ভুল মানুষকে অনুসরণ করি, তার কথাকে সত্যি ভেবে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটুকুও তার হাতে তুলে দিই। তারপর যখন পথটা ভুল প্রমাণিত হয়, তখন দোষারোপ করি সেই মানুষটাকেই।
অথচ সত্যিটা হলো—
কারও পথ অনুসরণ করার আগে নিজের চোখে পথটা দেখে নেওয়ার দায়িত্বটা আমাদেরই।
সবাই পথ দেখাতে পারে না,
সবাই পথ চেনেও না।
কেউ কেউ শুধু সামনে হাঁটে—আর আমরা না বুঝেই তার পেছনে হাঁটতে থাকি।
তাই জীবনে কাউকে অন্ধভাবে অনুসরণ করো না।
মানুষকে বিশ্বাস করো, কিন্তু নিজের বিবেককে বন্ধক রেখো না।
কারণ ভুল পথে নিয়ে যাওয়ার জন্য অন্য মানুষ দায়ী হতে পারে,
কিন্তু সেই পথে নিজের পা বাড়ানোর সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আমাদেরই।🍀🖤
#আলু-🍀🍀
তোমার পাশে কিছু নিঃশব্দ মুহূর্ত চাই—
কোনো শব্দ থাকবে না, তবুও সব কথা বলা হয়ে যাবে।
চোখের ভাষায়, নিঃশ্বাসের ছোঁয়ায়,
অপ্রকাশিত অনুভূতিগুলো নিজের মতো করে জায়গা খুঁজে নেবে।
আমি চাই এমন কিছু সময়,
যেখানে পৃথিবীটা থেমে থাকবে,
শুধু তুমি আর আমি—
আর আমাদের মাঝখানে নীরব এক ভালোবাসা,
যেটা কোনো শব্দের দরকার পড়ে না,
তবুও সবকিছু বুঝিয়ে দেয়।
হাতের মুঠোয় হাত রেখে,
কোনো প্রতিশ্রুতি নয়, কোনো দাবি নয়—
শুধু থাকাটা, একসাথে থাকা,
এইটুকুই যেন হয়ে ওঠে সবচেয়ে বড় শান্তি।
কারণ কিছু অনুভূতি আছে,
যেগুলো বলা যায় না, শুধু অনুভব করতে হয়—
আর আমি সেই অনুভূতিটুকু তোমার সাথে ভাগ করতে চাই… 🍀🖤
#আলু-🍀🖤
আপনি কারো প্রতি বেশি দুর্বল হলে এটা আপনার জন্য ব্যক্তি জীবনে বড় একটা অপরাধ হয়ে দাঁড়াবে যা আপনাকে বয়ে নিয়ে বেড়াতে হবে বাকিটা জীবন অনেক কষ্টের সাথে।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবার সঠিক বুঝ দান করুক আমিন। 🤲🤲🤲
তুমি কল্পনা'তেই ঠিক আছো,,,
বাস্তবে তোমাকে পাওয়াটা হয়তো আমার ভাগ্যের বাইরে.!🙂
তবে এই অবাস্তবতাই আমার জীবনের এক অজানা আনন্দ।🫣💙
যেখানে তুমি আমার একান্ত সুখ, একান্ত প্রেম, আর একান্ত ভালোবাসা।😍🥀🦋
কিছু মানুষ সইচ্ছায় এমন ভাবে চুপ হয়ে যায়, যেন সে কিছুই বলতে জানে না। অথচ সে সব কিছুই জানে, কিন্তু বাস্তবতা তাকে চুপ হতে বাধ্য করেছে। এটা প্রকৃতির এক নির্মম পরিহাস।
আর কথা বলি না!
মায়া বাড়ার ভয়ে, রোজ কথা বলার অভ্যাসটা অনেক কষ্টে ত্যাগ করেছি!
এখন কথা বলতে খুব ইচ্ছে হয়, তবে ইচ্ছে পূরণ না হবার যন্ত্রণা এখন সহ্য করতে শিখেছি।
আগে কত ভালোবাসি ভালোবাসি বলে লাফালাফি করতাম। এখন ঐ কথা যার কাছে শুনি, তাকে খুব বিরক্ত লাগে.!🖤
"আসসালামু আলাইকুম"
"শুভ সকাল💫
صباح الخير
Good Morning 🌻💥🌾
আজ সোমবার।
২৬ মে ২০২৫ খ্রিষ্টাব্দ।
২৭ জিলক্বদ ১৪৪৬ হিজরি।
১২ জৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ।
এখন গ্রীষ্মকাল।🗯💭🌚
দিনটি শুরু করি একটি ভালো কাজের মাধ্যমে।❤
ইনশাআল্লাহ।🥀💙
কোন অভিযোগ নেই, আর থাকবেও না!
আছে শুধু কিছু অভিমান, যা তোমাকে কখনোই বলবো না।
নিজের মতো করে সময় দেওয়া মানুষ গুলো একটু ভীষণ ভয়ংকর লাগে...!!
তাই অন্যের জন্য নয়
নিজেকে নিয়ে বাঁচো।☘️
💙💙
তুমি সুন্দর,
নিজের যত্ন নিও.....
এই কথাগুলো বলার সময় বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তুমি ছিলে, আছো, থাকবে—কিন্তু দূরে। খুব দূরে। তোমাকে ছুঁয়ে দেখা যাবে না, ছুঁয়ে ফেলা যাবে না তোমার হাত। তবুও প্রতিদিন তোমার কথাই মনে পড়ে।
তোমার হাসি, তোমার রাগ, তোমার অভিমান—সবই চোখের সামনে ভাসে। হঠাৎ করে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে পুরোনো ছবি, পুরোনো চ্যাট, আর বুকটা হালকা ধাক্কা খায়।
আমরা একসাথে ছিলাম, অথচ একসাথে থাকার মতো কিছুই রাখতে পারলাম না। হয়তো ভাগ্য এমনই চায়।
তবু আজও বলি—
তুমি সুন্দর, নিজের যত্ন নিও।
কারণ আমি জানি, তুমিই নিজেকে সবচেয়ে কম গুরুত্ব দাও। তুমি সবার পাশে দাঁড়াও, অথচ নিজের পাশে দাঁড়ানোর সময় পাও না।
তুমি কাঁদো, কিন্তু কারো কাঁধে মাথা রেখে নয়।
তুমি হাসো, কিন্তু সেই হাসির পেছনের ক্লান্তি কেউ বোঝে না।
তোমার সব ব্যথা যেন একটু হালকা হতো—এই চাওয়াটুকুই আমার।
তুমি ভালো থেকো, তোমার প্রিয় মানুষদের নিয়ে।
আর যদি কোনোদিন খুব একা লাগে, মনে পড়ে আমার কথা—
তাহলে জেনে রেখো, এই পৃথিবীর কোনো এক প্রান্তে এখনো একজন আছে,
যে নিঃশব্দে তোমার ভালো থাকার প্রার্থনা করে।
তুমি সুন্দর। নিজের যত্ন নিও.। 💔🥹