ঘুরে বেড়ানোর মধ্যে প্রেম আছে...
নতুন জায়গা দেখার মধ্যে খোঁজ আছে...
প্রতি মুহুর্তেই সেই খোঁজ থাকে আমাদের মধ্যে; আপনার মধ্যেও।
সেই প্রেমের খোঁজেই এই জার্নি।
লিট্টি খাবা লিট্টি?
গঙ্গার ধারে একটু সময় কাটানো আর সাথে পেটপুজো; আমরা মাঝে মাঝেই গঙ্গার ধার ধরে বেরিয়ে পড়ি; উত্তরে আহিরিটোলা গেলে অনেকরকম খাবার পাওয়া যায়; এই লিট্টির দোকান সেরকমই গঙ্গার পাশেই।
➥এরকম পোস্ট পেতে লাইক/ফলো করুন
#BongCountryroads
ঘরের কাছেই তালসারি 😮
দীঘা থেকে আধ ঘন্টার দূরত্বে এই সমুদ্র সৈকত; আবস্থানগতভাবে উড়িষ্যায় হলেও আমাদের শহরের কাছেই; এখানে এলে দীঘার ভিড় পাবেন না; যা পাবেন তা একেবারের প্রকৃতির আপন রুপ; ভাটার সময় জেগে ওঠা বালির চর... সূর্যাস্তে রুপলী আভার সৈকত...
➥ফলো করুন
#BongCountryroads
পারাপারের গল্প 🥰
একদিকে হুগলী অন্য দুই দিকে হাওড়া এবং পশ্চিম মেদিনিপুরের গ্রাম; মাঝ দিয়ে বয়ে চলেছে রুপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদী; নদী মানেই পারাপার; এই তিন জেলার মানুষের পারাপার একটাই ভুটভুটিতে করে;
🎬সেই এপিসোড দেখুন এই চ্যানেলে
https://t.co/jENxKZigJ1
দীঘার ঢেউ 🏖
যতই ফাঁকা সমুদ্র থাকুক, দীঘার ঢেউ নাকি আপামর বাঙালীকে সবার আগে টানে; কলকাতার থেকে মাত্র সাড়ে ৩ ঘন্টায় পৌঁছে যাওয়াও যায়; সস্তার লোকাল বাস বা লোকাল ট্রেনে গেলে তো খরচও অনেক কমে; আর এখানে এত বেশি হোটেল আছে যে খুঁজে খুঁজে সস্তার হোটেল পেয়েই যাবেন।
মাছের কচুরি 🦈
বাগবাজারে এলে এই দোকানে একবার ঢুঁ মারতেই হবে; এলাকায় লোকজন গণেশদার মাছের কচুরি হিসেবে চেনে; বছর ৫০ হবে এই দোকানের বয়স; সরু গলির মাঝে এই চিলতে দোকান; আর সেখানে রোজ বিকেল থেকে মানুষের ভিড় জমে; লাইন পড়ে।
➥এরকম পোস্ট পেতে ফলো করুন: #BongCountryroads
বুড়িবালাম নদীর মোহনায়!!
কোস্টাল ট্রেকিং করতে বের হলে এই পথে যেতে হয়; সমুদ্রের ধার ধরে হেঁটে চলা; কত শত অভিজ্ঞতা...
➥এরকম পোস্ট পেতে ফলো করুন: #BongCountryroads
১৭৬৭ সালের কবরখানা!!
আমাদের শহরের বুকে কত শত পুরনো ঐতিহ্য লুকিয়ে আছে; সেরকমই মধ্য কলকাতায় আছে সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি; পার্ক স্ট্রিট বর্তমান রাস্তার নাম হলেও আগে কিন্তু নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড রোড; এখানে প্রায় ১৬০০ কবর ও সমাধিসৌধ আছে বলে জানা যায়।
সকালের কচুরি 😍
চিন্তা নেই! এ কচুরি খেলে অম্বল হবে না; না না, দোকানদার কিছু বলেনি; আমাদের অভিজ্ঞতা অন্তত তাই; চলুন একদিন সকালবেলা কচুরি অভিযানে বের হওয়া যাক; যাবেন নাকি আমাদের সাথে?
ফলো করতে পারেন আমাদের।
#BongCountryroads
হাব্বালিখাটি সৈকত 😎
উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত এই সমুদ্র সৈকত; দীঘা পুরির ভিড় এড়িয়ে একদম নির্জনে থাকার জায়গা; এখানে এতই নির্জন যে যে কজন এই কটেজে বুকিং করবে তাদেরই পাবেন; তার বাইরে আর কোন টুরিস্ট এখানে যেতে পারে না।
#Bhitarkanika#Habalikhati#odishatouris
ফালুটের পথে 🥳
ফালুট অনেকভাবে যাওয়া যায়; সাধারণত লোকজন সান্দাকফু হয়ে ফালুট যায়; এবার আমরা চলেছি উল্টো দিক দিয়ে; শিরিখোলা থেকে হাঁটা শুরু করে এই পথটা নির্জন; কুয়াশায় মাখা আর একপাশে গাছের সারি।
উল্টো পথে ফালুট ট্রেকের গল্প বেশ রোমাঞ্চকর।
ন্যারো গেজ লাইন 😮
নাগপুর আর ছিন্দওয়াড়ার মধ্যে যে রেললাইন তা প্রায় অংশ জঙ্গলের মধ্যে দিয়ে; ব্রিটিশ সময়ে তৈরি হওয়া এই লাইন ন্যারো গেজ লাইন; ইলেকট্রিক ব্যবস্থা হয়নি; সেই লাইনের একটা স্টেশন কুকড়াখাপা; এখানে পা রাখলে মনে হয় ৫০ বছর পিছিয়ে গেছে।
#railways#IndianRailway
ডাংমাল 😮
ভিতরকনিকায় থাকার সবচেয়ে ভাল ঠিকানা উড়িষ্যা সরকারের এই বন্দোবস্ত; জঙ্গলের মধ্যে ছোট ছোট ঘরে থাকা এবং খাওয়া; দূর্দান্ত সব আহারে পূর্ণ সারাদিনের খাবার দাবার; আমরা গেছিলাম দল বেঁধে ফলে মজাও অসীম...
🎬সেই ভিডিও পাবেন এই চ্যানেলে
https://t.co/jENxKZzS7B