ہم تو سمجھے تھے کہ برسات میں برسے گی شراب
آئی برسات تو برسات نے دل توڑ دیا
#উচ্চারণ
হাম তো সামঝে থে কে বরসাত মে বরসে গি শরাব,
আয়ি বরসাত তো বরসাত নে দিল তোড় দিয়া।
#অনুবাদ
ভাবছিলাম বর্ষায় বুঝি আনন্দের সুধাই ঝরে পড়বে;
কিন্তু বর্ষা এসে উল্টো হৃদয়টাই ভেঙে দিল।
#সাগর_সিদ্দিকী
জীবন ছোট। তাই এমন মানুষের পাশে থাকুন, যারা আপনার মর্যাদা বাড়ায়; আর যারা আপনার শান্তি কেড়ে নেয়, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারণ নিজের শান্তিকে রক্ষা করা কখনো স্বার্থপরতা নয়—এটি প্রজ্ঞার পরিচয়।
জাতিসংঘ, ওএসসিই এবং ওএএস বহুদিন ধরেই বলে আসছে, সাংবাদিকদের বাধ্যতামূলক নিবন্ধন মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। কারণ খুব সহজ—আজ যে কর্তৃপক্ষ লাইসেন্স দেবে, কাল সেই কর্তৃপক্ষই চাইলে সেটি বাতিলও করতে পারে। তখন প্রশ্ন থাকবে না, থাকবে অনুমতি; সংবাদ থাকবে না, থাকবে ছাড়পত্র।