#এক_প্লেট_সুখ
পালিয়ে যাবার জো নেই,
তাই লেগে থাকি সময়ের অন্য পিঠে।
চৌরাস্তার তিক্ত ভূমিতে রাজহাঁস,
নিয়মের তুয়াক্কা না করে উড়ে যায় আকাশে।
রাত্রির ঘড়িতে লেগে থাকে এক গ্লাস,
চোখের জলের ভুলভাল হিসেব।
সাথে মকমল কম্বলের আয়ু কমে যাওয়া,
হিংসুটে প্রতিশ্রতির সোনালী অতীত।