ভালোবাসা ছাড়া জীবন
মাটির গড়া এক মূর্তি,
থাকেনা কোনো অনুভূতি
থাকেনা কোনো স্ফূর্তি।
ভালোবাসা থাকলে হৃদে
জীবন যে হয় পূর্ণ,
ভালোবাসাহীনে জীবন ভেঙে
হয় ধীরে ধীরে চূর্ণ।
ভালোবেসে জয় করা যায়
সকল বিষাদ-সিন্ধু,
ভালোবাসাই জীবন চাকার
আসল কেন্দ্র বিন্দু।
এই যে আমি তোমার সাথে
স্বপ্ন খেয়ায় ভাসি,
একটুখানি সোহাগ পেলে
আরো বেশী ভালোবাসি।
তোমার একটু চাওয়ায় অনেক পাওয়া
সুর ঝংকারে মাতে,
আমার পুরো জীবন বিবশ যে হয়
তোমার হাতে হাত রেখে।
এই আমিতো এখন যে আর
নেই যে আগের মতন,
স্বর্ণলতা হয়ে জড়িয়ে তোমায়
আমি আছি অবিরত।
তোমার অপ্রকাশিত কথাগুলো আমি শুনতে পাই..
চোখ পরে যখন উদাসীন চোখে..
আমি যেন দেখি হাজারো কস্ট জমা ঐ বুকে!!
আমি যদি পারতাম সব দুঃখগুলো হাওয়ায় মিলিয়ে দিয়ে সুখের তরীতে রঙ ছড়াতে!
তব হৃদয় পুন্জ বলাকার বেশে নীল আকাশ ছুঁয়ে দিতে তুমি শুধু বিলাসী ডানায় উড়িতে!!
শুভ রাএি