এইটা বাংলাদেশের শেষ ঝর্ণা (রা��াই ঝর্ণা)
তাহিরপুর সীমান্তের ভারতের খাসিয়া পাহাড়ের কালাপাহাড় থেকে এই ঝর্নার উৎপত্তি। রাজাই এবং চাঁনপুর গ্রামের মধ্যবর্তী সীমান্তঘেঁষা এই ঝর্ণাটি বর্ষায় তার রুপ উন্মোচন করে। বৃষ্টি হলে ঝর্ণার পানি অঝোরে শো শো শব্দে ঝড়ে পরে।
বাংলাদেশ-ভারত সীমানা এলাকা, বারিক্কা টিলা (যা ১২০৩ পিলার এলাকা হিসেবে পরিচিত) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী Laurer Garh এলাকায় অবস্��িত। টিলার একদিকে মেঘালয়ের খাসিয়া পাহাড়, অন্যদিকে যাদুকাটা নদীর বুক চিরে বিস্তৃত নদী তীর ঘেঁষে সবুজে মোড়া একটি উঁচু চূড়া।