মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ- ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ ২৯ জুন প্রদত্ত এক শোক বার্তায় বলেন, “উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভী ২৯ জুন সোমবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌর নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. শফিকুর রহমান শোক বিবৃতিতে বলেন, “উপমহাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, বহু গ্রন্থপ্রণেতা, দারুল উলুম নদওয়াতুল উলামার দাওয়াহ ও শরিয়াহ অনুষদের সাবেক ডিন এবং জামেয়া ইমাম আহমদ ইবনে ইরফান শহিদের প্রেসিডেন্ট মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “মাওলানা সালমান হুসাইনি নদভী (রহ.) ছিলেন সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সাহসী কণ্ঠস্বর। হাদিস গবেষণা, ইসলামি ধর্মতত্ত্ব ও দাওয়াহর ময়দানে তাঁর অনন্য অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সারাজীবন সত্যের পক্ষে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করে গেছেন। দেশ-বিদেশের লাখ লাখ শিক্ষার্থী ও আলেমের জন্য তিনি ছিলেন এক আলোকবর্তিকা ও যোগ্য পথপ্রদর্শক। তাঁর ইন্তিকালে মুসলিম উম্মাহ এক মহান অভিভাবক ও জ্ঞানসাধককে হারাল। তাঁর এই ইন্তিকালে সমগ্র ইসলামি বিশ্বের জন্য, বিশেষ করে এ উপমহাদেশের ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দরবারে দোয়া করছি- তিনি যেন মরহুমের সমস্ত দ্বীনি খিদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। একই সাথে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র ও দেশ-বিদেশের অসংখ্য গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ তায়ালা যেন তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন, আমীন।”
"দেশের অর্থনীতি ভালো করতে হলে আইন-শৃঙ্খলা ভালো করতেই হবে"
সাইফুল আলম খান মিলন এমপি
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও
জাতীয় সংসদ সদস্য, ঢাকা-১২
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#SaifulAlamKhanMilon#BangladeshParliament#Jamaat
"সরকার তো অনেক ধরনের কার্ডই দিচ্ছে। ভ্যাট মওকুফের একটি কার্ড যদি গরিবদের দিত, তাহলে গরিবদের অনেক উপকার হতো।"
—
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি
সংসদ সদস্য, পাবনা-১
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গাইবান্ধায় বিএনপির সন্ত্রাসী হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর।
#Chhatrashibir#Rajshahi#JusticeForSaifullah#Bangladesh
স্বাধীন দেশে কোরআন তালিম প্রোগ্রাম করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়ে আমার ভাইদের রক্ত ঝরেছে।😢
মুখে মুখে ইসলামের দোহাই দিয়ে শরীয়া আইন মানবানা, ভোট আসলে টুপি পাঞ্জাবি পরবা এ ছলচাতুরী জনগণ ভালোভাবেই বুঝে,অতিসত্বর জনগনের রায়ের মাধ্যমে প্রত্যাখ্যাত হইবো চাঁদাবাজ দল।
ইনশাআল্লাহ।👊✊
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে শহীদ আবদুল মালেকের কবর জিয়ারত করেন বগুড়া জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
আমাদের নেতা Jahidul Islam Vaia
যিনি শুধু নির্দেশনাই দেন না, কার্যকর পরিকল্পনা করেন এবং সূক্ষ্মভাবে অবজারভেশনেও রাখেন।।
মহান আল্লাহ জাতির ইমাম হিসেবে কবুল করুন, আমীন।
এতদিন আমরা শিবিরকে যেই পলি'টিক্সটা করতে বলছিলাম আজ ফরহাদ ঠিক সেই পলিটিক্সটাই করলো।
ডিফেন্সিভ খেলতে খেলতে শিবির সিমিওনের দলে পরিণত হয়েছিল।
আজ ফরহাদ যেই পলিটিক্সটা করলো তা ঢাবির ইতিহাসে অন্যতম একটা ঘটনা।
১৮০ ডিগ্রি টার্ন নিয়ে ফুল এ'টা'কিং মুডে খেলে বল এখন ছাত্রদলের কোর্টে।