শরীর যদি বাঁচাতে চাও,
শারীর শিক্ষার শিক্ষা নাও।
গুণীর কথা মাথায় রেখে,
বই ফেলে তবে মাঠে যাও।
ছুটতে খেলবে লাফাবে যত,
সোনার পদক আসবে তত।
ভারত হবে সবার সেরা,
পদক দিয়ে থাকবে মোড়া।
বই আছে তবু শিক্ষক নাই,
করজোড়ে তাই মিনতি জানাই
শুরুতেই তাই শিক্ষা হোক,
দরকার তাই শিক্ষক নিয়োগ।