সব সময় মানুষই পাশে থাকে না কখনো কখনো এই ছোট্ট নির্ভেজাল প্রাণটাই হয়ে যায় সবচেয়ে আপন সঙ্গী! চুপচাপ পাশে বসে থেকেও ওরা বুঝিয়ে দেয় ভালোবাসা বলতে বড় কিছু না, ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে আসল সুখ। ❤️
আমি ঢাকা ধানমন্ডি থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ❤️
এই আনন্দের দিনে ভালোবাসা, শান্তি আর সুখে ভরে উঠুক সবার জীবন, পরিবার, প্রিয়জন আর আপন মানুষদের সাথে কাটুক সুন্দর প্রতিটি মুহূর্ত। 🤍
নীরবতা সবসময় দুর্বলতা না, কিছু কিছু নীরবতা নিজের সাথে যুদ্ধ করার সাহস দেয় শব্দহীন এই মুহূর্তেই লুকিয়ে থাকে হাজারো গল্প,
যা সবাই বুঝতে পারে না শুধু অনুভব করতে হয়। 🖤
কখনো কখনো জীবনের ব্যস্ততার মাঝেও একটু থেমে নিজের সাথে সময় কাটানো দরকার এই শহরের হাজারো কোলাহলের ভেতরেও কিছু মুহূর্ত থাকে, যেগুলো খুব শান্ত আর নিজের মতো। স্বপ্নগুলো এখনো পথেই আছে কিন্তু বিশ্বাস আছে একদিন সব পরিশ্রমের ফল মিলবেই, জীবন যেমনই হোক, হাসিমুখে এগিয়ে যাওয়াটাই আসল শক্ত।
জীবনের পথে হেঁটে চলেছি নিজের স্বপ্নকে সাথে নিয়ে, হয়তো পথটা সহজ না কিন্তু বিশ্বাস আছে একদিন এই পথই আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবে। হাসিমুখে সব কষ্ট লুকিয়ে রেখে সামনে এগিয়ে চলাই আমার গল্প! বারবার চেষ্টা করার চেয়ে একবারের সঠিক প্রস্তুতি অনেক বেশি শক্তিশালী।
সত্যিকারের বন্ধু কখনো বদলায় না, সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু তার ভালোবাসা আর বিশ্বাস একই থাকে। যে বন্ধু তোমার সফলতায় গর্ব করে,আর ব্যর্থতায় সাহস দেয় সেই মানুষটাই জীবনের আসল সম্পদ। বন্ধুত্ব মানে প্রতিদিন কথা বলা না, বন্ধুত্ব মানে দূরে থেকেও মনে মনে সবসময় পাশে থাকা ❤️
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🇧🇩
এই দিনটি আমাদের গর্বের, আমাদের আত্মমর্যাদার প্রতীক। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
জীবনের প্রথম রমজান বাবা–মা ছাড়া…
সেহরি আর ইফতারের প্রতিটি মুহূর্তে শুধু তাদের শূন্যতা অনুভব করি। চোখে পানি আসে, তবুও দোয়ার হাত তুলে বলি ইয়া আমি সফল না হওয়া পর্যন্ত আমার বাবা–মাকে বাঁচিয়ে রাখুন, তাদের নেক হায়াত দান করুন এই দোয়াই করি প্রতিদিন ❤️🤲
এই ব্যস্ত শহর আমাকে ব্যস্ত করে দিয়েছে 😔❤️স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে কখন যে নিজের জন্য সময়টা হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ, হাজারো কোলাহলের মাঝেও কোথাও যেন একাকীত্ব লুকিয়ে থাকে তবুও থেমে থাকার সুযোগ নেই।
সব অপেক্ষার শেষটা হয়তো আমাদের ইচ্ছামতো হয় না, কিন্তু প্রতিটি অপেক্ষার পেছনে থাকে কোনো না কোনো শিক্ষা আর নতুন উপলব্ধি। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শিখিয়ে দেয় সময় লাগলেও আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। হয়তো তিনি আমাদের জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন।
নিজের শক্তি আর সাহস দিয়ে পথ চলুন। পৃথিবী আপনাকে কখনোই সরাসরি পথ দেখাবে না, তবে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আপনার স্বপ্নের জন্য সংগ্রাম করতে হবে। কখনোই হাল ছাড়বেন না, সবসময় বিশ্বাস রাখুন নিজের উপর, কারণ ভিতরের শক্তিই আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে।
জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না, প্রতিটা ধাপেই লুকিয়ে থাকে নতুন অভিজ্ঞতা আর নতুন শিক্ষা। চিলক্স ধানমন্ডি, ঢাকা এই জায়গাটায় শুধু চাকরি না, এটা আমার পরিশ্রমের গল্প। প্রতিদিন নতুন মানুষের হাসি, ব্যস্ত সময়, আর নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করার চেষ্টা।
পেছনে ফেলে আসা কষ্টগুলো চোখে না পড়লেও, বুকের ভেতর জমে থাকা না বলা কথাগুলো ঠিকই ভারী হয়ে আছে। জীবন আমাকে থামাতে চেয়েছে বহুবার, কিন্তু আমি শিখে গেছি চুপচাপ সামনে এগিয়ে যেতে। হয়তো হাসিটা অভ্যাসের, আর নীরবতাটা বাস্তবতার।