ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ- @MiaGolamPorwar
গত ১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা ���ঙ্ঘন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০ এপ্রিল নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
“গত ১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় বাংলাদেশের ১০ কি.মি ভেতরে অনুপ্রবেশ করে স্থানীয় উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করার ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারা শুধু জলকেলি উৎসবই পালন করেই ক্ষ্যান্ত হয়নি; ঐ উৎসবের সচিত্র ভিডিও তারা সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছে। আরাকান আর্মির রাজনৈতিক শাখা ‘ইউএলএ’ এবং স্থানীয় জনগণ হটা করে ঐ উৎসবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের সীমানার ১০ কি.মি ভেতরে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এ ঘটনা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর এক মারাত্মক হুমকি এবং উদ্বেগজনক।
সচেতন দেশবাসীর প্রশ্ন, বাংলাদেশে অনুপ্রবেশ করার মত দুঃসাহস তারা কিভাবে পেল? ঐ সময় আমাদের সরকার, বিজিবি ও সশস্ত্র বাহিনী কী করছিল? এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর জন্য চরম ব্যর্থতা। এ ধরনের উদাসীনতা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। দেশবাসী এ ব্যাপারে বর্তমান সরকার ও সামরিক বাহিনীর সুস্পষ্ট বক্তব্য জানতে চায়।
বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় আরাকান আর্মির ধৃষ্টতাপূর্ণ এবং আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”
Haha what a funny.😂🤣
They need international support from world for Rohingya.
But they are ready to fight against Israel for Palestine.
Hypocrites people.
#bangladeshi
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিটি পররাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির হাতে হস্তান্তর করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর নেতৃত্বে ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, গবেষণা সম্পাদক গোলাম যাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
#SolidarityWithPalestine
#EchoesForGaza
#Chhatrashibir