চোখ দিয়ে ধর্ষণ করাটাকে এই প্রজন্ম নাম দিয়েছে-"ক্রাশ খাওয়া।"
.
"মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাযত করে।" [সূরা নূর: ৩০]
আমাকে যারা চেনে তারা জানে আমি চা খুব পছন্দ করি। কিন্তু ইদানিং চায়ের ব্যাপারে একটা অপরাধবোধ কাজ করে। যে চা আমার কাছে প্যাকেট হয়ে আসে, সেখানে কতো না মানুষের কান্না, জুলুম, অবিচার— মিশে আছে।
#অপরাধী চরিত
লূত আলাইহিস সালাম তাঁর জাতির মধ্যে একক পবিত্র ব্যক্তি ছিলেন। বাকী আড়াই লাখ মানুষ ছিল জঘন্যতম অপবিত্র গোষ্ঠী। তারপরও লূতকে নিয়ে তাদের বাড়াবাড়ির সীমা ছিল না। তারা তাকে পবিত্র থাকতে দিবে না। বিশ্বের তাবৎ অপরাধী চক্র ততক্ষণ শান্তি পায় না যতক্ষণ সকলকে তার মত না দেখে
বন্যা দুর্গত এলাকার পশু মালিকরা অনেকে পশু নিয়ে বিপাকে আছেন। অপর দিকে অভাবের কারণে এ বছর সেসব এলাকায় অনেকেই কুরবানী দিতে পারবেন না।
এমত পরিস্থিতিতে কুরবানী উপলক্ষে ১০০ গরু জবাই করে বন্যা দুর্গতদের মাঝে গোশত বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শাফেয়ী তার ছাত্র ইউনুস ইবন আব্দুল আ’লাকে উপদেশ দেন,
“মানুষের থেকে নিজেকে গুটিয়ে নিলে শত্রুতা বৃদ্ধি পায়। আর মানুষের সাথে পুরোপুরি মিশে গেলে অসৎসঙ্গ যোগাড় হয়। সুতরাং তুমি নিজেকে গুটিয়ে নেওয়া এবং মিশে যাওয়ার মাঝামাঝি অবস্থানে রাখবে।”
.
[হিলয়াতুল আউলিয়া: ৯/১২২]
পিতা যদি অন্যায়ভাবে তার সন্তানের বিরুদ্ধে বদ-দোয়া করে, তাহলে সে গুনাহগার হবে। এই বদ-দোয়া সন্তানের জন্য কাফ্ফারা হবে এবং ধৈর্যধারণের জন্য সে (সন্তান) নেকী অর্জন করবে।
.
- ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)
[মাজমুউল ফাতাওয়া: ৩১/৩০৩]
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমাদের মধ্যে কেউ (প্রকৃত) মু’মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, তার সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে প্রিয়তম হই।
সহীহ : বুখারী ১৫, মুসলিম ৪৪, ইবনু মাজাহ ৬৭
#Hadith#Jamaat#Dhaka