বেইমান, গদ্দাররা তো ওঁর দেওয়া ফর্ম জমা দিয়ে ওঁর প্রতীকে ওর দলের প্রার্থী হয়ে দলের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভোট করল। চার মাসের মধ্যে যারা উল্টো কথা বলে তাদের শরীরে মানুষের রক্ত থাকতে পারে? উনি মুখ্যমন্ত্রী হলে পেছনে ঘুরত। আজ ওঁর কিছু দেবার নেই বলে ধান্দাবাজ, সুবিধেবাদী, অকৃতজ্ঞরা শাসকদলের দালালি করে ক্ষমতার রক্ষাকবচ পরতে গেছে। এই বেইমানদের মানুষ ঘৃণা করছেন। বিজেপির দালালি করে কদিন চলে দেখব। দিদির সৈনিকরা মাঠে থাকছে।